শেরপুরের ঝিনাইগাতীতে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। ৮ নভেম্বর মঙ্গলবার বিকেলে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এসব কৃষি প্রণোদনা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন এবং প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ুন দিলদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আলম প্রমুখ।
পরে উপজেলার বিভিন্ন স্থান থেকে আগত ৪ হাজার ১০০ প্রান্তিক কৃষকদের মাঝে ১০কেজি ডিএপি, ১০কেজি এমওপি রাসায়নিক সার এবং ১ কেজি করে সরিষা বীজ বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারী ও স্থানীয় সাংবাদিকগণ অংশ গ্রহণ করেন।




