ads

সোমবার , ৩১ অক্টোবর ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

১৫ নভেম্বর থেকে অফিস সময় ৯টা-৪টা

খবর টি পড়েছেন : ৩০৭
১৫ নভেম্বর থেকে অফিস সময় ৯টা-৪টা
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

ফের সরকারি ও স্বায়ত্তশাসিত অফিসের সময়সূচিতে পরিবর্তন এনেছে সরকার। আগামী ১৫ নভেম্বর থেকে নতুন নিয়মে অফিস সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে।

Shamol Bangla Ads

সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

মন্ত্রিপরিষদ সচিব জানান, আগামী ১৫ নভেম্বর থেকে সরকারি ও স্বায়ত্তশাসিত অফিসগুলো সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে। এ ছাড়া ব্যাংক, সুপ্রিম কোর্ট তাদের নিজস্ব নিয়মে অফিস পরিচালনা করবে।
সচিব জানান, এর আগে অফিসগুলো সকাল ৮টা থেকে বিকেল তিনটা পর্যন্ত করা হয়েছিল তবে এখন শীতকালের কারণে অফিস সূচিতে ফের পরিবর্তন আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Shamol Bangla Ads

এর আগে চলতি বছরের ২২ আগস্ট বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের সময়সূচি ৮টা থেকে ৩টা পর্যন্ত নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

 

Need Ads
পূর্ববর্তী সংবাদ ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর পরবর্তী সংবাদ সুন্দরবন সুরক্ষা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার: পরিবেশমন্ত্রী

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads