ads

সোমবার , ২৯ আগস্ট ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

হাসপাতালে ভর্তি খালেদা জিয়া

খবর টি পড়েছেন : ৪৩৬
হাসপাতালে ভর্তি খালেদা জিয়া
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

হাসপাতালে ভর্তি করানো হয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। ২৮ আগস্ট রবিবার রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় সাবেক এ প্রধানমন্ত্রীকে। চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের এক সদস্য ওই তথ্য নিশ্চিত করে জানান, চিকিৎসকদের পরবর্তী সিদ্ধান্তের পর বাসায় ফিরবেন খালেদা জিয়া। তার চিকিৎসার বিষয়ে ডা. জাহিদ হোসেন পরে বিস্তারিত জানাবেন।

Shamol Bangla Ads

খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের একজন চিকিৎসক বলেন, গত ২২ আগস্ট বেগম জিয়ার ইকো, ইসিজি, আলট্রাসোনোগ্রাম ও এক্সরে করা হয়েছিল। সেসব রিপোর্ট পর্যালোচনা খুব বেশি সন্তুষ্ট হতে পারেনি চিকিৎসকরা। এ জন্য আজ আরও কিছু পরীক্ষা-নিরীক্ষা হবে। ৭৮ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া হৃৎপিণ্ডের রক্তনালীতে ব্লক, আর্থ্রাটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস ও চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন।

গত বছর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হওয়ার পর তার পরিপাকতন্ত্রে রক্তক্ষরণ এবং লিভার সিরোসিসে আক্রান্ত হওয়ার কথা জানান চিকিৎসকরা। এরপর ১১ জুন এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার হৃৎপিণ্ডের ব্লক অপসারণ করে একটি ‘স্টেন্ট’বসানো হয়।

Shamol Bangla Ads

উল্লেখ্য ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে যান খালেদা জিয়া। পরে ২০২০ সালের ২৫ মার্চ দেশে করোনার প্রাদুর্ভাব দেখা দিলে সরকারের নির্বাহী আদেশে শর্তসাপেক্ষে মুক্তি পান তিনি। এরপর থেকে তিনি গুলশানের বাসভবন ফিরোজায় রয়েছেন। এর মধ্যে পাঁচবার ছয় মাস করে তার মুক্তির মেয়াদ বাড়ানো হয়।

২০২১ সালের এপ্রিল মাসে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৫৪ দিন হাসপাতালে ছিলেন। এরপর একই বছরে শারীরিক অসুস্থতা নিয়ে ৮১ দিন হাসপাতালে ছিলেন। চলতি বছরের ২৪ জুন ১৩ দিন হাসপাতালে চিকিৎসা শেষে বাসায় ফেরেন খালেদা জিয়া।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বিকেলে খালেদা জিয়া হাসপাতালে যাবেন পরবর্তী সংবাদ বিএনপি-জামায়াত কখনো আলাদা হতে পারে না, হবেও না:…

সর্বশেষ - রাজনীতি

Shamol Bangla Ads