ads

রবিবার , ২৮ আগস্ট ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বঙ্গবন্ধু হত্যায় জিয়াউর রহমান জড়িত: কাদের

খবর টি পড়েছেন : ৩৭৮
বঙ্গবন্ধু হত্যায় জিয়াউর রহমান জড়িত: কাদের
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যায় জিয়াউর রহমান জড়িত। এতে কোন সন্দেহ নেই। তিনিই সেই খুনিদের বিদেশ পাঠান এবং পুনর্বাসন করেন। ২৮ আগস্ট রবিবার দুপুরে রাজশাহী মহানগর আওয়ামী লীগের আয়োজনে ১৫ আগস্টের শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে ভিডিও কনফারেন্সে ওই কথা বলেন তিনি। রাজশাহী মেডিকেল কলেজের ডা. কাইছার রহমান চৌধুরী মিলনায়তনে ওই শোক সভার আয়োজন করা হয়।

Shamol Bangla Ads

শোক সভায় বিশেষ অতিথির বক্তব্যে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, নিরপেক্ষ, নির্দলীয় সরকারের কোন সুযোগ নেই। এই ইস্যুতে কেউ আগুন সন্ত্রাসসহ দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে চাইলে, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ বসে থাকবে না।

তিনি আরও বলেন, কারা কারা বঙ্গবন্ধু হত্যার পেছনে জড়িত এবং কারা এর থেকে সুফল ভোগ করেছেন তাদেরকেও চিহ্নিত করতে হবে।

Shamol Bangla Ads

রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামালের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে বিএনপির বিক্ষোভ মিছিল-সমাবেশ অনুষ্ঠিত পরবর্তী সংবাদ বিকেলে খালেদা জিয়া হাসপাতালে যাবেন

সর্বশেষ - রাজনীতি

Shamol Bangla Ads