ads

বুধবার , ২৪ আগস্ট ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মন্ত্রী-এমপিদের বাড়িতেও লোডশেডিং করা হোক: কাদের

খবর টি পড়েছেন : ৩৬৮
মন্ত্রী-এমপিদের বাড়িতেও লোডশেডিং করা হোক: কাদের
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

মন্ত্রীদের বাড়িতেও লোডশেডিং করা হোক। প্রধানমন্ত্রী এটি করলে ব্যক্তিগতভাবে আমি সমর্থন দেব বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, জনগণের বাড়িতে লোডশেডিং হলে মন্ত্রী-এমপিদের বাড়িতে কেন হতে পারে না। যেটা যুক্তিযুক্ত সেটাই করা উচিত। ২৩ আগস্ট মঙ্গলবার বিকেলে সচিবালয়ে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা ও কর্মচারী ঐক্য পরিষদের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ওইসব কথা বলেন তিনি।

Shamol Bangla Ads

ওবায়দুল কাদের বলেন, আমি তো বলি মন্ত্রীদের বাড়িতেও লোডশেডিং করা হোক। প্রধানমন্ত্রী এটি করলে ব্যক্তিগতভাবে আমি সমর্থন দেব। মন্ত্রীদের বাড়িতেও লোডশেডিং হতে পারে। জনগণের বাড়িতে লোডশেডিং হলে মন্ত্রী-এমপিদের বাড়িতে কেন হতে পারে না। যেটা যুক্তিযুক্ত সেটাই আমাদের করা উচিত।

তিনি বলেন, সবাই একটু বাস্তববাদী হোন, কৃচ্ছ্রতা সাধন করুন। অতিরিক্ত বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহার ঠিক নয়। যারা অতিরিক্ত গাড়ি ব্যবহার করছেন ফিরিয়ে দিন। অতিরিক্ত তেল যারা ব্যবহার করছেন, আর করবেন না।

Shamol Bangla Ads

কাদের বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সারা দুনিয়ায় আজ অস্থিরতা বিরাজমান। এই বাস্তবতার প্রভাব আমরা অস্বীকার করি না। আমাদের নেত্রী বলেন, মানুষের কষ্ট হচ্ছে। একবারও কি ফখরুল (বিএনপি নেতা) মানুষের কথা বলেছেন? মানুষের কষ্টের সারথি আজ আওয়ামী লীগ। আমরা মানুষের কথা বলছি। দিবা-রাত্রি তিনি (প্রধানমন্ত্রী) কাজ করে যাচ্ছেন, পরিশ্রম করে যাচ্ছেন। আমরা রাজনীতি করি দেশের মানুষের জন্য। ক্ষমতার জন্য রাজনীতি করে বিএনপি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ আইভি রহমানের ১৮তম মৃত্যুবার্ষিকী আজ পরবর্তী সংবাদ ১৫ আগস্টের যড়যন্ত্রকারীরা এখনো থেমে নেই : মোস্তাফা…

সর্বশেষ - রাজনীতি

Shamol Bangla Ads