ads

বৃহস্পতিবার , ৪ আগস্ট ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মিমকে একের পর এক সিনেমার প্রস্তাব

খবর টি পড়েছেন : ২৮৭
মিমকে একের পর এক সিনেমার প্রস্তাব
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

ঈদুল আজহায় মুক্তি পাওয়া সুপার ডুপার হিট ছবি ‘পরাণ’। ছবিতে অন্যন্যা চরিত্রে অভিনয় করে দারুণ প্রশংসিত বিদ্যা সিনহা মিম। অভিনেত্রী নিজেও তার ক্যারিয়ারের ‘পরাণ’কে সেরা ছবি বলে জানিয়েছেন। ছবিটির সাফল্যের পর মিমকে নিয়ে নতুন করে ভাবছেন ঢাকাই ছবির নির্মাতারা। প্রস্তাব আসছে একের পর এক নতুন ছবি ও ওয়েব ফিল্মের।

Shamol Bangla Ads

মিম জানান, নতুন কাজ নিয়ে পরিকল্পনা করছেন। শিগগির নতুন কাজের খবর জানাবেন। আপাতত চিত্রনাট্য পড়ছেন। মিমের ভাষ্য, ‘সিনেমার অফার পাচ্ছি বেশ। অনেকগুলো স্ক্রিপ্ট হাতে এসেছে। প্রতিদিন স্ক্রিপ্ট পড়তে হচ্ছে। এর মধ্যে ভালো লাগলেই সিদ্ধান্ত জানাবো।’

এদিকে ঈদের পঞ্চম সপ্তাহে এসেও হাউজফুল যাচ্ছে ‘পরাণ’। ছবিটির সাফল্যে ভীষণ খুশি মিম। যেখানেই যাচ্ছেন তার চরিত্রের প্রশংসা পাচ্ছেন। মিম বলেন, ‘যেনো মিমের নতুন করে জন্ম হয়েছে। যেখানেই যাই পরাণ নিয়ে প্রশংসা শুনি। এটা কি যে ভালোলাগা তা বলে শেষ করা যাবে না।’

Shamol Bangla Ads

পরাণ ছবিটি পরিচালনা করেছেন তরুণ পরিচালক রায়হান রাফি। এই পরিচালকের আরেক ছবি ‘দামাল’। সেখানেও অভিনয় করেছেন মিম। ইতোমধ্যে ছবিটি সেন্সরে জমা পড়েছে বলে জানালেন তিনি। এটিও শিগগিরই মুক্তি পাবে বলে ইঙ্গিত দিলেন নায়িকা মিম।

Need Ads
পূর্ববর্তী সংবাদ হানিমুনে থাইল্যান্ডে গেছেন পূর্ণিমা-রবিন পরবর্তী সংবাদ রবীন্দ্র প্রয়াণ দিবসে টিভি আয়োজন