ads

মঙ্গলবার , ২ আগস্ট ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রাবির ‘সি’ ইউনিটে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

খবর টি পড়েছেন : ৪৬১
রাবির ‘সি’ ইউনিটে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার ‘সি’ ইউনিটের ফল প্রকাশ হয়েছে। এ বছর এই ইউনিটে গড় পাসের হার ৩৮ দশমিক ৯ শতাংশ। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় ড. মোহাম্মদ কুদরত-ই-খুদা একাডেমিক ভবনে বিজ্ঞান অনুষদের সভাকক্ষে ফল প্রকাশ করা হয়।

Shamol Bangla Ads

সি ইউনিটের সমন্বয়ক এবং বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. শাহেদ জামানের সভাপতিত্বে ফল প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার।

সি ইউনিটের সমন্বয়ক অধ্যাপক সাহেদ জামান বলেন, এ বছর এই ইউনিটের পরীক্ষায় ৩৮ দশমিক ৯ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। এর মধ্যে গ্রুপ-১ এ পাসের হার ৪৪ দশমিক ৩১ শতাংশ, সর্বোচ্চ নম্বর ৮৭ দশমিক ৫৫।

Shamol Bangla Ads

গ্রুপ-২ এ পাসের হার ৪২ দশমিক ৭৬ শতাংশ, সর্বোচ্চ নম্বর ৯২ দশমিক ৭৫। গ্রুপ-৩ এ পাসের হার ৩৫ দশমিক ৩৭, সর্বোচ্চ নম্বর ৮৪ দশমিক ০৫ এবং গ্রুপ-৪ পাসের হার ২৯ দশমিক ৯৭ শতাংশ, সর্বোচ্চ নম্বর ৮৩ দশমিক ৪০।

Need Ads
পূর্ববর্তী সংবাদ দেশে তেল মজুদ ৪০ দিনের, খালাসের অপেক্ষায় তেলবাহী… পরবর্তী সংবাদ এলপিজি ১২ কেজির সিলিন্ডারের দাম কমল ৩৫ টাকা

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads