ads

মঙ্গলবার , ২ আগস্ট ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

এলপিজি ১২ কেজির সিলিন্ডারের দাম কমল ৩৫ টাকা

খবর টি পড়েছেন : ৩৫৪
এলপিজি ১২ কেজির সিলিন্ডারের দাম কমল ৩৫ টাকা
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

বেসরকারি কোম্পানির বাজারজাতকৃত তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন ধার্যকৃত দাম অনুযায়ী দেশে ভোক্তা পর্যায়ে ১২ কেজি ওজনের এলপিজি সিলিন্ডারের দাম ৩৫ টাকা কমে ১ হাজার ২১৯ টাকা হবে।

Shamol Bangla Ads

যেখানে গত জুলাই মাসে ১২ কেজি ওজনের এলপিজি সিলিন্ডারের ছিল ১ হাজার ২৫৪ টাকা। মঙ্গলবার বিইআরসির ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এলপিজি সিলিন্ডারের দাম কমার তথ্য প্রকাশ করা হয়েছে।

নতুন ধার্য করা দাম আজ থেকেই কার্যকর হবে বলে জানিয়েছে বিইআরসি। দাম কমার কারণ ব্যাখ্যা করে বিইআরসি জানায়, আন্তর্জাতিক বাজারে এলপিজি গ্যাসের দাম কমার কারণে স্থানীয় বাজারে এলপিজি সিলিন্ডার গ্যাসের দাম কমানো হয়েছে। সরকারি সিলিন্ডার গ্যাস এলপিজি গ্যাস লিমিটেডের দাম অপরিবর্তিত আছে। ১২ দশমিক ৫ কেজি ওজনের সিলিন্ডার গ্যাসের দাম আগের মতোই ৫৯১ টাকা থাকছে।

Shamol Bangla Ads

এদিকে যানবাহনে ব্যবহৃত অটো গ্যাসের দাম লিটারপ্রতি ১ দশমিক ৬১ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৫৬ দশমিক ৮৫ টাকা। বিইআরসি প্রথমবারের মতো এলপিজি সিলিন্ডার গ্যাসের দাম নির্ধারণ করা শুরু করে ২০২১ সালের ১২ এপ্রিল থেকে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ রাবির ‘সি’ ইউনিটে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ পরবর্তী সংবাদ মারা গেলেই একমাত্র দুদক থেকে নিস্তার সম্ভব: ড.…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads