ads

মঙ্গলবার , ২ আগস্ট ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দেশে তেল মজুদ ৪০ দিনের, খালাসের অপেক্ষায় তেলবাহী জাহাজ : ওবায়দুল কাদের

খবর টি পড়েছেন : ১৯৮
দেশে তেল মজুদ ৪০ দিনের, খালাসের অপেক্ষায় তেলবাহী জাহাজ : ওবায়দুল কাদের
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

সামান্য পরিমাণে বুস্টার ছাড়া দেশে অকটেন ও পেট্রোল আমদানি করা হয় না জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রাকৃতিক গ্যাস ক্ষেত্রের কনডেনসেট থেকে রিফাইন করে পেট্রোল ও অকটেন তৈরি করা হয়। আবার কেউ কেউ বলছেন, দেশে জ্বালানি তেল মজুদ আছে ৩৭ দিনের। তারা এ কথা বলছেন জনমনে বিভ্রান্তি সৃষ্টির লক্ষে। প্রকৃত সত্য হচ্ছে, দেশে তেল মজুদ রয়েছে ৪০ দিনের।

Shamol Bangla Ads

২ আগস্ট মঙ্গলবার গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে এসব তথ্য জানান ওবায়দুল কাদের। এসময় তিনি বলেন, বিদ্যুৎ ও জ্বালানি নিয়ে বিএনপি যে অব্যাহত অপপ্রচার আর মিথ্যাচার করছে, তা নিজেদের ব্যর্থতা ঢাকার অপপ্রয়াস ছাড়া আর কিছুই নয়।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘ক্ষমতায় আসার জন্য তারা দেশের মূল্যবান খনিজ সম্পদ বিদেশি প্রভুদের হাতে তুলে দিয়েছিল। বিদ্যুৎ সরবরাহের নামে শুধুমাত্র খাম্বা স্থাপন করে জাতির সঙ্গে প্রতারণা করেছিল। বিকল্প ক্ষমতা কেন্দ্র হাওয়া ভবন আর খোয়াব ভবন আলোকিত রাখতে গিয়ে সারা দেশকে অন্ধকারে রেখেছিলো বিএনপি। ’

Shamol Bangla Ads

তিনি বলেন, ‘সেই অন্ধকারময় সময় পেছনে ফেলে শেখ হাসিনা দেশবাসীকে আলোকিত বাংলাদেশ উপহার দিয়েছেন। বিদ্যুতে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের পাশাপাশি আর্থ-সামাজিক সকল ক্ষেত্রে অভূতপূর্ব সাফল্যের স্মারক রেখেছেন। যা বিশ্ব সভায় প্রশংসিত হয়েছে। ’

Need Ads
পূর্ববর্তী সংবাদ আমি চিরদিন থাকব না, তবে উন্নয়নের ধারাটা যেন… পরবর্তী সংবাদ রাবির ‘সি’ ইউনিটে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads