ads

সোমবার , ১ আগস্ট ২০২২ | ২৯ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ফুলপুরে সোনারবাংলা বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, আহত ৩৫

ময়মনসিংহের ফুলপুর উপজেলায় সোনার বাংলা সার্ভিসের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত ৩৫ যাত্রী আহত হয়েছেন। ৩১ জুলাই রবিবার রাত সোয়া ১১টার দিকে ঢাকা-শেরপুর মহাসড়কের ফুলপুর উপজেলার মোকামিয়া নামক স্থানে ওই সড়ক দুর্ঘটনা দুর্ঘটনা ঘটে।

Shamol Bangla Ads

জানা যায়, ঢাকা থেকে শেরপুরগামী সোনার বাংলা সার্ভিসের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পানিতে পড়ে যায়। পরে সংবাদ পেয়ে টহল পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে
স্থানীয় লোকজনদের সহায়তায় ৪০-৫০ জন যাত্রীকে উদ্ধার করেন। ওইসময় অন্তত: ৩৫ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।

 এ ব্যাপারে ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাস্তায় যান চলাচল স্বাভাবিক আছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। আর বাসের নিচে আরও কেউ আছে কিনা তা রেকার আসলে পরে জানা যাবে।

Need Ads