ads

সোমবার , ১ আগস্ট ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সমষ্টি’র আয়োজনে সাংবাদিক ক্যাম্প : সংবাদমাধ্যমের স্বাধীনতা বিষয়ে ‘ঢাকা ঘোষণা’ প্রণয়ন

খবর টি পড়েছেন : ৩৪৯
সমষ্টি’র আয়োজনে সাংবাদিক ক্যাম্প : সংবাদমাধ্যমের স্বাধীনতা বিষয়ে ‘ঢাকা ঘোষণা’ প্রণয়ন
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

হাকিম বাবুল :

Shamol Bangla Ads

সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে প্রয়োজনীয় আইনি কাঠামো প্রণয়ন, সংশোধন ও বাস্তবায়নের সুপারিশ করেছেন সাংবাদিকরা। সারা দেশের সাংবাদিক প্রতিনিধিদের অংশগ্রহণে সাংবাদিক ক্যাম্পে এ বিষয়ে উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন আয়োজনে যোগ দেওয়া সংসদ সদস্যরা। গণমাধ্যমের সম্পাদক এবং সাংবাদিক সংগঠনের নেতারা বলেছেন, সৎ-দক্ষ ও নৈতিক মানসম্মত সাংবাদিকতা নিশ্চিত করতে সাংবাদিকদের জন্য প্রয়োজনীয় যোগ্যতা নির্ধারণ এবং এবং দক্ষতা উন্নয়নে জোর দিতে হবে।

গণমাধ্যম উন্নয়ন সংগঠন ‘সমষ্টি’র আয়োজনে সাভারের ব্র্যাক সিডিএম-এ ২৯ থেকে ৩১শে জুলাই তিনদিনের এই সাংবাদিক ক্যাম্প হয়েছে। সাংবাদিকরা সংবাদমাধ্যমের স্বাধীনতা বিষয়ে বিভিন্ন সুপারিশমালার সমন্বয়ে ‘ঢাকা ঘোষণা’ প্রণয়ন করেন। এই ঘোষণা আইনপ্রণেতা ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দসহ সংশ্লিষ্টদের সামনে উপস্থাপনের মধ্য দিয়ে আয়োজনটি শেষ হয়।

Shamol Bangla Ads

‘সমষ্টি’র পরিচালক মীর মাসরুর জামানের সঞ্চালনায় আয়োজনের বিভিন্ন পর্বে যোগ দেন: ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এমপি, আহসান আদেলুর রহমান এমপি, টিভি টু ডে’র প্রধান সম্পাদক মনজুরুল আহসান বুলবুল, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)’র সভাপতি ওমর ফারুক, ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)’র সভাপতি নজরুল ইসলাম মিঠু, প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার সম্পাদক মুস্তাফিজ শফী, ঢাকা ট্রিবিউন পত্রিকার সম্পাদক রিয়াজ আহমদ এবং ঢাকা বিশ্বাবদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. মফিজুর রহমান। সমাপনী পর্ব পরিচালনা করেন সমষ্টি’র পরিচালক রেজাউল হক। ময়মনসিংহ বিভাগের প্রতিনিধি হিসেবে এই সাংবাদিক ক্যাম্পে অংশগ্রহণ করেন সাংবাদিক হাকিম বাবুল।

সমষ্টি পরিচালক মীর মাসরুর জামান জানান, সাংবাদিক ক্যাম্প থেকে প্রণয়ন করা ঢাকা ঘোষণার খসড়া চুড়ান্ত করে জাতীয় সংসদের স্পিকার, সংসদ সদস্য, সরকারের মন্ত্রী, সংবাদ মাধ্যমের মালিক-সম্পাদক, সাংবাদিক সংগঠনের নেতা সহ অংশীজনদের নিকট প্রদান করা হবে। যাতে ঢাকা ঘোষণার আলোকে সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে প্রয়োজনীয় নীতি ও আইনি কাঠামো বাস্তবায়ন করা যায়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ফুলপুরে সোনারবাংলা বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, আহত ৩৫ পরবর্তী সংবাদ ঢাকায় টিসিবির পণ্য বিক্রি শুরু

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads