ads

শুক্রবার , ২৯ জুলাই ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দেশ রূপান্তরের সম্পাদক অমিত হাবিব মারা গেছেন

খবর টি পড়েছেন : ১৮৪
দেশ রূপান্তরের সম্পাদক অমিত হাবিব মারা গেছেন
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

দৈনিক দেশ রূপান্তর পত্রিকার সম্পাদক অমিত হাবিব মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বৃহস্পতিবার রাজধানীর একটি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। দেশ রূপান্তরের প্রধান প্রতিবেদক উম্মুল ওয়ারা সুইটি ওই তথ্য নিশ্চিত করেছেন।
মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে অমিত হাবিবকে গত ২১ জুলাই বিকেলে রাজধানীর পান্থপথের বিআরবি হাসপাতলে ভর্তি করা হয়। পরে তাঁকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) নেওয়া হয়।

Shamol Bangla Ads

১৯৮৭ সালে খবর গ্রুপ অব পাবলিকেশন্সে একই সঙ্গে প্রতিবেদক ও সহ-সম্পাদক হিসেবে কর্মজীবন শুরু করেন অমিত হাবিব। পরে সাপ্তাহিক পূর্বাভাস পত্রিকায় সহ-সম্পাদক পদে যোগ দেন। পরে ১৯৯১ সালে দৈনিক আজকের কাগজ পত্রিকায় জ্যেষ্ঠ সহ-সম্পাদক হিসেবে যোগ দেন। এর পরের বছর একই পদে যোগ দেন দৈনিক ভোরের কাগজে। অল্প দিনের মধ্যে পদোন্নতি পেয়ে যুগ্ম বার্তা সম্পাদক ও পরে বার্তা সম্পাদক হন।

২০০৩ সালে দৈনিক যায়যায়দিন পত্রিকায় প্রধান বার্তা সম্পাদক হিসেবে যোগ দেন অমিত হাবিব। পত্রিকাটি বাজারে আসে ২০০৬ সালে। ২০০৭ সালে চীনের আন্তর্জাতিক বেতারে বিদেশি বিশেষজ্ঞ হিসেবে যোগ দিয়ে বেইজিংয়ে কর্মরত ছিলেন অমিত হাবিব। তবে দেশীয় সাংবাদিকতার সঙ্গে দূরত্বের কথা বিবেচনা করে ওই চাকরি ছেড়ে দেশে ফিরে আসেন। পরের বছর দৈনিক সমকালে প্রধান বার্তা সম্পাদক হিসেবে যোগ দেন।

Shamol Bangla Ads

অমিত হাবিব এর আগে দৈনিক কালের কণ্ঠের উপদেষ্টা সম্পাদক ছিলেন। এর আগে দৈনিক সমকালের প্রধান বার্তা সম্পাদকের পদ ছেড়ে ২০০৯ সালে কালের কণ্ঠে নির্বাহী সম্পাদক হিসেবে যোগ দেন। ২০১৩ সাল থেকে উপদেষ্টা সম্পাদকের দায়িত্ব পালন করেন অমিত হাবিব।
সাংবাদিক অমিত হাবিবের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং থেকে পাঠানো শোক বার্তায় মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ত্রৈমাসিক প্রকাশনা নগরবার্তা’র মোড়ক উন্মোচন পরবর্তী সংবাদ মিরসরাইয়ে লেভেলক্রসিংয়ে মাইক্রোবাসে ট্রেনের ধাক্কায় নিহত ১১

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads