ads

বৃহস্পতিবার , ২৮ জুলাই ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ত্রৈমাসিক প্রকাশনা নগরবার্তা’র মোড়ক উন্মোচন

খবর টি পড়েছেন : ২৫৩
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ত্রৈমাসিক প্রকাশনা নগরবার্তা’র মোড়ক উন্মোচন
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের বিভিন্ন কার্যক্রমের সংবাদ, ঘোষণা, পরিকল্পনা ইত্যাদি নিয়ে ত্রৈমাসিক প্রকাশনা ‘নগরবার্তা’র মোড়ক উন্মোচন করেছেন মেয়র মোঃ ইকরামুল হক টিটু। বৃহস্পতিবার( ২৮ জুলাই) বিকেলে শহীদ শাহাবুদ্দীন মিলনায়তনে এ প্রকাশনার মোড়ক উন্মোচন করেন মেয়র।

Shamol Bangla Ads

উদ্বোধনকালে মেয়র বলেন, ময়মনসিংহ সিটি কর্পোরেশন এর কর্মকাণ্ডকে নাগরিকদের কাছে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে নগরবার্তা। তাছাড়া ইতিহাস সংরক্ষণ, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতেও ভূমিকা রাখবে নগরবার্তা।

মেয়র আরও বলেন, আমরা জনগণের কাছে দায়বদ্ধ। এ দায়বদ্ধতাকে আরও জোরালো করবে সিটি কর্পোরেশন এর এই ত্রৈমাসিক প্রকাশনা। এ সময় মেয়র এ প্রকাশনাকে সমৃদ্ধ করতে সকলের সহযোগিতা কামনা করেন।

Shamol Bangla Ads

প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুফ আলীর সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্যানেল মেয়র ০৩ সামীমা আক্তার ও অন্যন্য কাউন্সিলরবৃন্দ, প্রধান প্রকৌশলী মোঃ রফিকুল ইসলাম মিঞা, প্রধান ভান্ডার ও ক্রয় কর্মকর্তা অন্নপূর্ণা দেবনাথ, জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীব,
আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাবৃন্দ সহ অন্যান্য বিভাগ ও শাখা প্রধানগণ, ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ বাবুল হোসেন, সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মতিউর আলম সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ২০২৫ সালের মধ্যে প্রতি উপজেলায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র… পরবর্তী সংবাদ দেশ রূপান্তরের সম্পাদক অমিত হাবিব মারা গেছেন

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads