ads

বুধবার , ১০ সেপ্টেম্বর ২০২৫ | ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ডাক ও টেলিযোগাযোগ বিভাগে ৪১ পদে নিয়োগ

শ্যামলবাংলা ডেস্ক
সেপ্টেম্বর ১০, ২০২৫ ১:২৪ অপরাহ্ণ

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে ডাক ও টেলিযোগাযোগ বিভাগে জনবল নিয়োগে সম্প্রতি নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই বিজ্ঞপ্তির মাধ্যমে মোট ৪১টি শূন্য পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রকৃত বাংলাদেশি নাগরিকেরা অনলাইনে আবেদন করতে পারবেন এসব পদের জন্য।

Shamol Bangla Ads

পদের নাম ও সংখ্যা
১. পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর

পদসংখ্যা: ৫

Shamol Bangla Ads

গ্রেড: ১৩

বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা

আবেদনের যোগ্যতা: (ক). স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি; (খ) কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত; (গ) সাঁটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৭০ শব্দ এবং বাংলায় ৪৫ শব্দ; (ঘ) কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ ও বাংলায় ২৫ শব্দ।

(ঙ) কম্পিউটারে word processingসহ ই-মেইল ও ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।

২. পদের নাম: কম্পিউটার অপারেটর

পদসংখ্যা: ২

গ্রেড: ১৩

বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা

আবেদনের যোগ্যতা: (ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি; এবং (খ) কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট Standard Aptitude Test উত্তীর্ণ হতে হবে।

৩. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক

পদসংখ্যা: ১২

গ্রেড: ১৬

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা

আবেদনের যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; (খ) কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত; (গ) কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ২০ ও বাংলায় ২০ শব্দ; (ঘ) কম্পিউটারে word processingসহ ই-মেইল ও ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।

৪. পদের নাম: অফিস সহায়ক

পদসংখ্যা: ২২

গ্রেড: ২০

বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা

আবেদনের যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

বয়সসংক্রান্ত তথ্য
প্রার্থীদের বয়স ১ সেপ্টেম্বর ২০২৫ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। তবে সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের জন্য বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

আবেদনের প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীদের টেলিটকের ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। অন্য কোনো মাধ্যমে প্রেরিত আবেদনপত্র গ্রহণ করা হবে না।

আবেদনের গুরুত্বপূর্ণ তারিখ
অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমা দেওয়া শুরু হবে ১৫ সেপ্টেম্বর ২০২৫, সকাল ১০টা থেকে। আবেদন শেষ হবে আগামী ১৪ অক্টোবর ২০২৫, বিকেল ৫টায়। আবেদনপত্র সাবমিট করার পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি জমা দিতে হবে।

আবেদন ফি
ক্রমিক নম্বর ১-৩ পদের জন্য ১১২/- টাকা (সার্ভিস চার্জসহ) এবং ক্রমিক নম্বর ৪ পদের জন্য ৫৬/- টাকা (সার্ভিস চার্জসহ)। অনগ্রসর প্রার্থীদের জন্য সব পদের আবেদন ফি ৫৬/- টাকা (সার্ভিস চার্জসহ)।

পরীক্ষার তারিখ, সময় ও স্থান
লিখিত ও মৌখিক পরীক্ষার তারিখ, সময় ও স্থান পরবর্তী সময় যোগ্য প্রার্থীদের মুঠোফোনে এসএমএসের মাধ্যমে এবং ডাক ও টেলিযোগাযোগ বিভাগের ওয়েবসাইটে (ptd.gov.bd) জানানো হবে। প্রবেশপত্র ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে। আবেদনপত্রে উল্লিখিত মুঠোফোন নম্বরটি সর্বদা সক্রিয় রাখার জন্য অনুরোধ করা হয়েছে প্রার্থীদের।

Need Ads