ads

রবিবার , ১০ জুলাই ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সঙ্কট কাটিয়ে পৃথিবী দ্রুত পুরানো রূপে ফিরবে, আশা তথ্যমন্ত্রীর

খবর টি পড়েছেন : ১৪৭
সঙ্কট কাটিয়ে পৃথিবী দ্রুত পুরানো রূপে ফিরবে, আশা তথ্যমন্ত্রীর
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

করোনা মহামারি ও অর্থনৈতিক সঙ্কট কাটিয়ে পৃথিবী দ্রুত আবারো পুরানো রূপে ফিরবে বলে আশা প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। এসময় দোষারোপ ও মিথ্যাচারের রাজনীতির পরিবর্তে সম্প্রীতির রাজনীতি প্রতিষ্ঠিত হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। রবিবার নিজের নির্বাচনী এলাকা চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সুখবিলাস গ্রামের ঈদগাহে ঈদুল আযহা’র নামাজ আদায় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী।

Shamol Bangla Ads

ড. হাছান মাহমুদ বলেন, আজকে পৃথিবীতে মহামারি চলছে, আবার করোনা বৃদ্ধি পাচ্ছে বিভিন্ন দেশে। ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের কারণে পৃথিবীতে অর্থনৈতিক সঙ্কটও তৈরী হয়েছে। এসময় পবিত্র ঈদুল আযহা উপলক্ষে মানুষে মানুষে সম্প্রীতি এবং আমাদের দেশে সম্প্রীতির রাজনীতি স্থাপিত হবে।

তথ্যমন্ত্রী বলেন, ‘পৃথিবী যেন এই মহামারি এবং অর্থনৈতিক সঙ্কট থেকে মুক্তি পায়। সমস্ত দলমত নির্বিশেষে আমরা যেন সবাই মিলে এই সঙ্কট মোকাবেলা করতে পারি। একে অপরকে দোষারোপ ও মিথ্যাচারের রাজনীতির পরিবর্তে সম্প্রীতির রাজনীতি প্রতিষ্ঠিত হবে এবং সঙ্কট মোকাবেলা করার মানসিকতা সবার মধ্যে তৈরী হবে। দেশকে আমরা উন্নতির দিকে নিয়ে যেতে পারি- মহান আল্লাহর কাছে আজকের এইদিনে এটাই প্রার্থনা। ’

Shamol Bangla Ads

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আরো বলেন, বৈশ্বিক সঙ্কটের মধ্যেও প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, দেশের মানুষকে ভালো রেখেছেন। ভালো রাখার প্রাণান্তকর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি। সমস্ত সঙ্কট মোকাবেলা করে ভবিষ্যতেও তাঁর হাত ধরে যেন দেশ এগিয়ে যায়- মহান আল্লাহর কাছে আজকের দিনে সেই প্রার্থনাই জানাই।

Need Ads
পূর্ববর্তী সংবাদ জাতীয় ঈদগাহ ও বায়তুল মোকাররমে ঈদ জামাত অনুষ্ঠিত পরবর্তী সংবাদ সংকট মোকাবিলা করে এগিয়ে যেতে সম্মিলিত প্রয়াস দরকার:…

সর্বশেষ - চট্টগ্রাম বিভাগ

Shamol Bangla Ads