ads

বৃহস্পতিবার , ৭ জুলাই ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পশুর বর্জ্য রাত ১০টার মধ্যে অপসারণ করতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী

খবর টি পড়েছেন : ১৬৩
পশুর বর্জ্য রাত ১০টার মধ্যে অপসারণ করতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

পবিত্র ঈদুল আজহার দিন রাত ১০টার মধ্যে পশুর বর্জ্য অপসারণ করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম। বৃহস্পতিবার দুপুরে মন্ত্রণালয়ের নিজ দপ্তরে জাইকার কান্ট্রি রিপ্রেজেনটেটিভ ইউহো হায়াকাওয়ার নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

Shamol Bangla Ads

মন্ত্রী বলেন, ঈদের দিন সকালে পশু কোরবানি দেওয়া শুরু হবে। এরপর থেকেই পশুর বর্জ্য অপসারণ কাজ শুরু হবে। সন্ধ্যা ৭টা থেকে ১০টার মধ্যে সব জায়গা থেকেই বর্জ্য অপসারণ করার নির্দেশ দেওয়া হয়েছে। বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনাও প্রদান করা হয়েছে। রাত ১০টার পর কোথাও বর্জ্য থাকবে না বলে আশাবাদ ব্যক্ত করেন।
তিনি বলেন, পশুর হাটের সুষ্ঠু ব্যবস্থাপনাসহ দেশবাসীকে শান্তিপূর্ণভাবে ঈদ উদযাপনের জন্য সার্বিক প্রস্তুতির বিষয়ে ইতোমধ্যে আন্তঃমন্ত্রণালয় সভা করা হয়েছে। সভায় প্রতিটি মন্ত্রণালয়ের যে দায়িত্ব সেটি পালনের জন্য সিদ্ধান্ত দেওয়া হয়েছে। করোনা সংক্রমণের হার বৃদ্ধি পাচ্ছে উল্লেখ করে মন্ত্রী সব মানুষকে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে পশুর হাট এবং ঈদ উদযাপনের আহ্বান জানান।

জনগণকে স্বাস্থ্যবিধি প্রতিপালন করার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের গাইডলাইন তৈরি করা আছে। সেটা অনুযায়ী তারা পশুর হাট বসাবে। হাটে ক্রয়-বিক্রয়ের জন্য যারা আসবে তাদের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। রাস্তার পাশে কোথাও হাট বসবে না বলেও জানান মন্ত্রী।
বৈঠক প্রসঙ্গে তাজুল ইসলাম জানান, চট্টগ্রাম ওয়াসার স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্লান্ট এবং মাতারবাড়ি কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের সাথে মহেশখালিসহ অন্যান্য অঞ্চলের যোগাযোগ তৈরিতে অর্থায়নের আগ্রহ প্রকাশ করেছে জাইকা। মাতারবাড়িতে দুইটি প্রকল্পে প্রায় ছয় হাজার কোটি টাকার বেশি ব্যয়ে ২০২৫ সালের মধ্যে শেষ করার প্রস্তাবনা দিয়েছে তারা।

Shamol Bangla Ads

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের উন্নয়নের ভূয়সী প্রশংসা করে জাইকার প্রতিনিধি ইউহো হায়াকাওয়া প্রস্তাবিত বিভিন্ন প্রকল্পে বিনিয়োগের আগ্রহ ব্যক্ত করেন। তিনি জানান, জাইকা বাংলাদেশের পাশে আছে এবং ভবিষ্যতেও থাকবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ কুষ্টিয়ার নিখোঁজ সাংবাদিক রুবেলের লাশ নদী থেকে উদ্ধার পরবর্তী সংবাদ চাপ কমেছে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে, চলছে ফেরি-লঞ্চ-স্পিডবোট

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads