ads

বুধবার , ২৯ জুন ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

একদিনে ২২৪১ জনের করোনা শনাক্ত, মৃত্যু নেই

খবর টি পড়েছেন : ২১৬
একদিনে ২২৪১ জনের করোনা শনাক্ত, মৃত্যু নেই
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

দেশে বুধবার সকাল ৮টা পর্যন্ত সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন করে ২ হাজার ২৪১ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে টানা তৃতীয় দিনের মতো দেশে দুই হাজারের বেশি নতুন রোগী শনাক্ত হলো। তবে সর্বশেষ ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে দেশে কারো মৃত্যু হয়নি। বুধবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

Shamol Bangla Ads

বিজ্ঞপ্তিতে বলা হয়, সর্বশেষ ২৪ ঘণ্টায় শনাক্ত ২ হাজার ২৪১ জন নিয়ে দেশে এ পর্যন্ত করোনায় সংক্রমিত মানুষের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ লাখ ৭১ হাজার ৬০২ জনে। সর্বশেষ ২৪ ঘণ্টায় কারো মৃত্যু না হওয়ায় মৃতের সংখ্যা ২৯ হাজার ১৪৫ জনে অপরিবর্তিত রয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সারাদেশে ১৪ হাজার ৭১২টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষা বিবেচনায় রোগী শনাক্তের হার ১৫ দশমিক ২৩ শতাংশ।

Shamol Bangla Ads

এর আগে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশে ২ হাজার ৮৭ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছিল। নমুনা পরীক্ষা বিবেচনায় রোগী শনাক্তের হার ছিল ১৫ দশমিক ৪৭ শতাংশ। উল্লেখিত সময়ে মৃত্যু হয়েছিল তিন জনের।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বুধবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় সারাদেশে সরকারি হিসাবে সেরে উঠেছেন ১৫২ জন। এ নিয়ে এখন পর্যন্ত ১৯ লাখ ৭ হাজার ২১৯ জন সুস্থ হয়েছেন।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এই ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম কারো মৃত্যুর কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ষড়যন্ত্রের কারণে পদ্মা সেতু নির্মাণে দুই বছর দেরি… পরবর্তী সংবাদ সাভারে শিক্ষককে পিটিয়ে হত্যা: প্রধান আসামি জিতু গ্রেফতার

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads