ads

বুধবার , ২৯ জুন ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পদ্মা সেতুর সমালোচনাকারীদের মুখে চুনকালি পড়েছে: রওশন এরশাদ

খবর টি পড়েছেন : ৪৬৭
পদ্মা সেতুর সমালোচনাকারীদের মুখে চুনকালি পড়েছে: রওশন এরশাদ
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

পদ্মা সেতু নিয়ে সমালোচনাকারীদের মুখে চুনকালি পড়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেত্রী ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ। তিনি বলেছেন, এটা নিয়ে অনেক সমালোচনা ছিল। স্বপ্ন বাস্তবায়ন হয়েছে। এ জন্য তিনি প্রধানমন্ত্রীকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন।

Shamol Bangla Ads

বুধবার সংসদে ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে এ মন্তব্য করেন রওশন এরশাদ। এর আগে বিকেলে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়।

প্রায় এক বছর পরে সংসদের অধিবেশনে যোগ দিয়ে বসে বক্তৃতা করেন রওশন এরশাদ। চিকিৎসা শেষে সাত মাস পর গত সোমবার থাইল্যান্ড থেকে দেশে ফেরেন তিনি। গত বছরের ৫ নভেম্বর উন্নত চিকিৎসার জন্য তাকে দেশটিতে নেওয়া হয়। ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে তার চিকিৎসা চলে।

Shamol Bangla Ads

ফুসফুসের জটিলতায় আক্রান্ত হয়ে এর আগে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) টানা ৮৪ দিন ছিলেন তিনি। আগামী ৪ জুলাই স্বাস্থ্য পরীক্ষার জন্য রওশনের আবার ব্যাংকক যাওয়ার কথা রয়েছে।

তিনি বলেন, গত বছরের আগস্ট থেকে আমি অসুস্থ ছিলাম। সুস্থ হয়ে ফিরে এসেছি। পদ্মা সেতু উদ্বোধনের জন্য সরকারপ্রধানকে ধন্যবাদ জানিয়ে বিরোধী দলীয় নেতা বলেন, পদ্মা সেতু শুধু একটি অবকাঠামো নয়। পদ্মা সেতু আমাদের আত্মমর্যাদার প্রতীক। এটা নিয়ে অনেক সমালোচনা ছিল। স্বপ্ন বাস্তবায়ন হয়েছে। রওশন এরশাদ বন্যা সমস্যার স্থায়ী সমাধানে দীর্ঘমেয়াদী পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানান।

Need Ads
পূর্ববর্তী সংবাদ সাভারে শিক্ষককে পিটিয়ে হত্যা: প্রধান আসামি জিতু গ্রেফতার পরবর্তী সংবাদ আমরা বাধা অতিক্রম করেই অসম্ভবকে সম্ভব করেছি ॥…

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads