ads

রবিবার , ২৬ জুন ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পদ্মা সেতুর নাট-বল্টু খোলা সেই টিকটকার পুলিশ হেফাজতে

খবর টি পড়েছেন : ১৭০
পদ্মা সেতুর নাট-বল্টু খোলা সেই টিকটকার পুলিশ হেফাজতে
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

পদ্মা সেতুর নাট-বল্টু খুলে টিকটক করা সেই টিকটকার যুবককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তাকে আটক করে। রাজধানীর শান্তিনগর থেকে তাকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়। রবিবার বিকেলে সিআইডির সাইবার ইন্টিলিজেন্স অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট বিভাগের বিশেষ পুলিশ সুপার রেজাউল মাসুদ ওই তথ্য নিশ্চিত করেন।

Shamol Bangla Ads

পদ্মা সেতুর নাট-বলুট খুলে টিকটক করার ঘটনায় আটক ওই যুবকের নাম বায়েজিদ তালহা আলমগীর। তার গ্রামের বাড়ি বরিশালের পটুয়াখালী জেলায়।

এদিকে সে মজা করে সেতুর নাট-বল্টু খুলেছে নাকি এর পেছনে কোনো উদ্দেশ্য রয়েছে তা যাচাই-বাছাই করতে তাকে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি বিভিন্ন গোয়েন্দা সংস্থা জিজ্ঞাসাবাদ করছে।

Shamol Bangla Ads

সূত্র জানায়, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা ওই টিকটকারের উদ্দেশ্য যাচাই করার নির্দেশ দিয়েছেন। তিনি যদি কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে এটি করে থাকেন, তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। আর যদি না বুঝে কেবল মজা করে থাকে তাহলে তার মুচলেকা নেওয়া হতে পারে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ টাঙ্গাইলে করোনায় আক্রান্ত ১৩ জন পরবর্তী সংবাদ পদ্মা সেতুতে নিরাপত্তা বাড়ানোর অনুরোধ প্রকল্প পরিচালকের

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads