ads

রবিবার , ২৬ জুন ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পদ্মা সেতুতে নিরাপত্তা বাড়ানোর অনুরোধ প্রকল্প পরিচালকের

খবর টি পড়েছেন : ১৮৫
পদ্মা সেতুতে নিরাপত্তা বাড়ানোর অনুরোধ প্রকল্প পরিচালকের
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

পদ্মা সেতুতে মানুষের হাঁটাচলার বিষয়ে কড়াকড়ি আরোপ করেছে সেতু বিভাগ। সেতুতে মানুষের না নামার বিষয়টি নিশ্চিত করতে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীকে অনুরোধ জানিয়েছে সেতু কর্তৃপক্ষ।

Shamol Bangla Ads

রবিবার পদ্মা সেতু প্রকল্পের পরিচালক মো. শফিকুল ইসলামের সই করা চিঠি সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং সাপোর্ট অ্যান্ড সেফটি টিমকে (ইএসএসটি) পাঠানো হয়েছে।

চিঠিতে প্রকল্প পরিচালক বলেন, সেতুর ওপরে যানবাহন থেকে নামা নিষিদ্ধ। এরপরও অনেকে সেতুতে নেমে মূল্যবান মালামাল ও যন্ত্রপাতি চুরি করছে। অনেকে দুই দিকের টোল প্লাজার আশপাশে যন্ত্রপাতি ও মালামালের ক্ষতি করছে। এ অবস্থায় জরুরি ভিত্তিতে ইএসএসটিকে টহল জোরদার করার অনুরোধ জানানো হয়েছে।

Shamol Bangla Ads

সেতু বিভাগ সূত্র বলছে, সেতুর টোল প্লাজার কাছে চারপাশে বেড়া দেওয়ার কাজ এখনও শেষ হয়নি। সেখানে নানা নির্মাণসামগ্রী রয়েছে। অনেকে বাইরে থেকে ভেতরে ঢোকার চেষ্টা করছে। গাড়ি-মোটরসাইকেল থামিয়ে সেলফি তোলা, শুয়ে ছবি তোলা, রেলিংয়ে ওঠার চেষ্টা করছে। এতে একদিনে যানবাহন চলাচলে ব্যাহত হচ্ছে, অন্যদিকে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। এছাড়া মালামাল চুরির ঘটনাও ঘটছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ পদ্মা সেতুর নাট-বল্টু খোলা সেই টিকটকার পুলিশ হেফাজতে পরবর্তী সংবাদ অভিনন্দন না জানিয়ে বিএনপি স্বীকার করল তারা পদ্মা…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads