ads

বৃহস্পতিবার , ১৬ জুন ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নয়া মহাপরিচালক সোহেল আহমেদ

খবর টি পড়েছেন : ৪২২
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নয়া মহাপরিচালক সোহেল আহমেদ
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (ডিপিই) অতিরিক্ত মহাপরিচালক সোহেল আহমেদকে তার নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে মহাপরিচালকের দায়িত্ব দেওয়া হয়েছে। ১৫ জুন বুধবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে ওই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

Shamol Bangla Ads

প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড-১) আলমগীর মুহম্মদ মনসুরুল আলমকে অবসর গমনের সুবিধার্থে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (গ্রেড-১) হিসেবে পদায়ন করা হয়েছে।

ফলে দাপ্তরিক ও আর্থিক কার্যক্রম পরিচালনার লক্ষ্যে এ অধিদপ্তরে মহাপরিচালক পদে কোনো কর্মকর্তা পদায়িত না হওয়া পর্যন্ত অতিরিক্ত মহাপরিচালক সোহেল আহমেদ তার নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে মহাপরিচালকের দায়িত্ব পালন করবেন। তিনি বিধিমতে দায়িত্ব ভাতা প্রাপ্য হবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

Shamol Bangla Ads

চাকরির মেয়াদ শেষ হওয়ায় ডিপিই মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলমকে গত সোমবার (১৩ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে: সিইসি পরবর্তী সংবাদ জনশুমারির মাধ্যমে শিক্ষার হারের সঠিক পরিসংখ্যান জানা যাবে…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads