সারাদেশের ন্যায় চাঁদপুরেও ডিজিটাল জনশুমারি ও গৃহগণনা কার্যক্রম শুরু হয়েছে। গতকাল বুধবার (১৫ জুন) সকাল আটটায় প্রধান অতিথি হিসেবে নিজস্ব বাসভবনের হলরুমে এই কার্যক্রমের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

এ সময় শিক্ষামন্ত্রী বলেন, জনশুমারির মাধ্যমে শিক্ষার হারের সঠিক পরিসংখ্যান পাওয়া যাবে এবং সারা দেশের একটি সঠিক চিত্র আমাদের হাতে আসবে। কতজন মানুষ নিরক্ষর রয়েছে, কতজন শিক্ষিত হয়েছেন। তাদের আর্থসামাজিক যে অবস্থান আমরা পাবো সেটি দিয়ে কর্মপরিকল্পনা নেওয়া যাবে।
চাঁদপুরে ১০৪ জন জোনাল ও আইটি অফিসার এবং ৭ হাজার সুপারভাইজার ও গণনাকারী জনশুমারিতে কাজ করবে।









