ads

সোমবার , ২৩ মে ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বাংলাদেশে তেল বেচতে চায় রাশিয়া

খবর টি পড়েছেন : ২০৭
বাংলাদেশে তেল বেচতে চায় রাশিয়া
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

বাংলাদেশের কাছে অপরিশোধিত জ্বালানি তেল বিক্রির জন্য রাশিয়া প্রস্তাব দিয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি বলেছেন, কীভাবে তেল কেনা যায়, তা পর্যালোচনা করছে বাংলাদেশ। সোমবার বিদ্যুৎ ভবনে বিপিএমআই আয়োজিত ‘বিদ্যুৎ খাতে সাইবার নিরাপত্তা-নীতি এবং অপারেশনাল দৃষ্টিকোণ’ শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

Shamol Bangla Ads

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের পরে বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল উৎপাদনকারী দেশ রাশিয়া। দেশটির উৎপাদিত অপরিশোধিত তেলের ক্রেতা ছিল ইউরোপ। কিন্তু যুক্তরাষ্ট্র রাশিয়ার তেলের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। অন্যদিকে ইউরোপীয় ইউনিয়নও তেলের বিকল্প বাজার খোঁজার ঘোষণা দিয়েছে।

ফলে রাশিয়ার তেল বিক্রি কমেছে। এই সুযোগে ভারত কম দামে রাশিয়ার কাছ থেকে তেল কিনেছে। তবে বিষয়টি ভালো চোখে দেখেনি যুক্তরাষ্ট্র।

Shamol Bangla Ads

গত নভেম্বরে সরকার ডিজেল ও কেরোসিনের দাম বাড়ায় প্রতি লিটারে ১৫ টাকা। এই দুই ধরনের জ্বালানি তেলের নতুন দর হয় লিটারপ্রতি ৮০ টাকা, যা এর আগে ছিল ৬৫ টাকা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ফখরুলের মুখে গণমাধ্যমের স্বাধীনতা ‘ভূতের মুখে রাম নাম’… পরবর্তী সংবাদ আমরা প্রহসনের নির্বাচন করতে চাই না: সিইসি

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads