ads

বৃহস্পতিবার , ১৯ মে ২০২২ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন

স্টাফ রিপোর্টার
মে ১৯, ২০২২ ৬:৫০ অপরাহ্ণ

ভূমি অফিসে না এসে ডিজিটাল ভূমি সেবা গ্রহণ’ এ প্রতিপাদ্যকে বিষয়কে সামনে রেখে শেরপুরে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।

Shamol Bangla Ads

১৯ মে বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটায় সদর উপজেলা ভূমি অফিস চত্বরে বেলুন উড়িয়ে ওই সপ্তাহের উদ্বোধন করেন শেরপুরের স্থানীয় সরকার বিভাগের ভারপ্রাপ্ত উপপরিচালক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তোফায়েল আহমেদ।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠানে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলা, সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তনিমা আফ্রাদ, জেলা প্রশাসনের রেভিনিউ ডেপুটি কালেক্টর (আরডিসি) রুয়েল সাংমা, প্রেসক্লাবের সভাপতি মো. শরিফুর রহমান, সাংগঠনিক সম্পাদক মানিক দত্তসহ উপজেলা ভূমি অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন। পরে ভূমি অফিস অঙ্গনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Shamol Bangla Ads

এদিকে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে ভূমি অফিস অঙ্গনে বেশ কয়েকটি স্টল বসানো হয়েছে। এ স্টলগুলোতে সেবাগ্রহীতাদের ভূমি অফিসের বিভিন্ন সেবা তাৎক্ষণিক দেওয়া হচ্ছে।

 

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!