ads

রবিবার , ১৫ মে ২০২২ | ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় গোয়ালঘর থেকে বস্তাবন্দি অবস্থায় ১০ মাস বয়সী শিশুর লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার
মে ১৫, ২০২২ ৯:০৭ অপরাহ্ণ

শেরপুরের নকলায় আরিয়ান নামে ১০ মাস বয়সী এক শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। ১৫ মে রবিবার সন্ধ্যায় উপজেলার পাঠাকাটা ইউনিয়নের পাঁচকাহনীয়া এলাকায় একটি গোয়ালঘর থেকে ওই লাশ উদ্ধার করা হয়। আরিয়ান পূর্ব লাভা খন্দকার বাড়ি এলাকার মো. সজল মিয়ার ছেলে।

Shamol Bangla Ads

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিয়ের কিছুদিন পর থেকেই আরিয়ানের মা আইরিন বেগম ছেলেকে নিয়ে তার বাবা আইয়ুব মাস্টারের বাড়ি পাঁচকাহনীয়া গ্রামে থাকেন। রবিবার দুপুরে আরিয়ানের মামা জিহান তাকে কোলে নিয়ে বাড়ির বাইরে বের হয়ে নিখোঁজ হন। এদিকে অনেকক্ষণ পেরিয়ে গেলেও তারা বাড়ি না ফেরায় শিশু আরিয়ানকে খুঁজতে থাকে স্বজনরা। কিন্তু শিশু আরিয়ান ও মামা জিহানকে খুঁজে না পাওয়ায় স্থানীয় কয়েকটি মসজিদে মাইকিং করা হয়।

পরে খোঁজাখুঁজির এক পর্যায়ে সন্ধ্যায় নানার বাড়ির গোয়াল ঘরে মুখ বন্ধ অবস্থায় একটি বস্তা দেখতে পায় পরিবারের লোকজন। পরে স্থানীয়দের সহযোগিতায় ওই বস্তা খুলে আরিয়ানকে দেখতে পেয়ে তাকে দ্রুত নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেছে কর্তব্যরত চিকিৎসক ডা. মাহমুদুল হাসান আরিয়ানকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকেই মামা জিহান পলাতক রয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারে নেমেছে শোকের ছায়া।

Shamol Bangla Ads

এ ব্যাপারে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুশফিকুর রহমান জানান, ওই ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads