শেরপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৪ মে শনিবার দুপুরে শহরের রঘুনাথবাজার এলাকাস্থ জেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত ওই বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মো. জহিরুল হক শাহজাদা মিয়া।

ওইসময় তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের অধীনে জাতীয় নির্বাচনে যাবে না বিএনপি। এ সরকারের পতন ঘটাতে সকল বিভেদ ভুলে ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প নেই। বিএনপি সবসময় জনগণকে সাথে নিয়ে গণতান্ত্রিক পন্থায় সকল ধরণের আন্দোলন সংগ্রাম করে আসছে, ভবিষ্যতেও করবে। জেল, জুলুম, গুম, হত্যার ভয় দেখিয়ে আন্দোলন সংগ্রাম থেকে বিএনপিকে আর দমিয়ে রাখা যাবে না।
সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল। জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হযরত আলীর সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির উপদেষ্টা এ.টি.এম আমীর হোসেন, সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম, সহ-সভাপতি এস.এম শহীদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মাসুদ, সাংগঠনিক সম্পাদক আক্রামুজ্জামান রাহাত, শহর বিএনপির সাধারণ সম্পাদক আবু রায়হান রূপন, জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মাহফুজুল হক মোল্লা, সাবেক ইউপি চেয়ারম্যান ও থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম শিপন, থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আতাহারুল ইসলাম আতা, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি কামরুল হাসান, জেলা শ্রমিক দলের সভাপতি আশরাফুল ইসলাম জুন, জেলা মহিলা দলের সহ-সাংগঠনিক সম্পাদক সুমাইয়া আক্তার, জেলা ছাত্রদলের সভাপতি মো. শওকত হোসেন প্রমুখ।

বিক্ষোভ সমাবেশে জেলা বিএনপিসহ সকল অঙ্গদলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।




