ads

সোমবার , ৯ মে ২০২২ | ১৪ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মেলান্দহে মোবাইল ফোন না পেয়ে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

জামালপুরের মেলান্দহে অ্যা‌ন্ড্রয়েড মোবাইল সেট না পেয়ে এসএসসি পরীক্ষার্থী কাকলি আক্তার (১৫) ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে। ৯ মে বেলা ১১টার দিকে পুলিশ মৃতদেহ উদ্ধার শেষে মর্গে প্রেরণ করেছে।

Shamol Bangla Ads

কাকলি আক্তার রায়েরবাকাই গ্রামের অবসরপ্রাপ্ত সেনাসদস্য মায়নুল ইসলামের মেয়ে। সে ঝাউগড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল।

এসআই জাহিদুল ইসলাম ও স্কুলের প্রধান শিক্ষক রকিবুল ইসলামসহ স্থানীয়রা জানান, অ্যা‌ন্ড্রয়েড মোবাইল কিনে চাওয়াকে কেন্দ্র করে কাকলি ও পিতা-মাতার সাথে মনোমালিন্য হয়। দু’দিন আগে সে রেখিরপাড়া গ্রামের নানা আ: আজিজ মাস্টারের বাড়িতে যায়। ঘটনার রাত ৯ টার দিকে সে নানার বাড়ির বারান্দা ঘরের পাটাতনের সাথে উড়না পেচিয়ে আত্মহত্যা করে।

Need Ads