ads

সোমবার , ৯ মে ২০২২ | ২৯ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মৌলভীবাজারে বাস চাপায় পুলিশ সদস্য নিহত, চালক গ্রেফতার ময়মনসিংহে

মৌলভীবাজারে দায়িত্বরত অবস্থায় বাসচাপায় পুলিশের এক সদস্য নিহতের ঘটনায় জালালাবাদ পরিবহনের চালক রহিম উদ্দিনকে (৫৫) গ্রেফতার করেছে ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। ৮ মে রবিবার  বিকেলে ময়মনসিংহ নগরীর রহমতপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

Shamol Bangla Ads

৯ মে সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সফিকুল ইসলাম। তিনি বলেন, মৌলভীবাজার জেলা পুলিশের অধিযাচন পত্রের ভিত্তিতে ময়মনসিংহ পুলিশ সুপারের নির্দেশে ধারাবাহিক অভিযান চালায় ডিবি পুলিশ। এক পর্যায়ে বিকেলে রহমতপুর এলাকা থেকে বাসচালক রহিম উদ্দিনকে গ্রেফতার করতে সক্ষম হয় ডিবি। পরে তাকে তদন্তকারী কর্মকর্তার মাধ্যমে মৌলভীবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

এর আগে রবিবার ভোর ৪টার দিকে জালালাবাদ পরিবহনের সিলেটগামী একটি নৈশকোচ বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে মৌলভীবাজার সদরের শেরপুর পয়েন্টে দায়িত্বরত অবস্থায় পুলিশ সদস্যদের চাপা দিয়ে গোলচক্করে ওঠে যায়। এতে রাকিব আলী রানা নামে এক পুলিশ সদস্য নিহত হন।

Shamol Bangla Ads

এ ঘটনায় আহত হন কামরানুর রহমান ও আনিস আহমেদ নামে আরও দুই পুলিশ সদস্য। তারা সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Need Ads