ads

রবিবার , ৮ মে ২০২২ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে কিশোরী অপহরণ-ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
মে ৮, ২০২২ ৩:২৮ অপরাহ্ণ

শেরপুরে অষ্টম শ্রেণিপড়ুয়া এক কিশোরীকে (১৩) অপহরণের পর ধর্ষণের দায়ে আবুল হোসেন (২৭) নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দিয়েছে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। ৮ মে রবিবার দুপুরে ট্রাইব্যুনালের বিচারক মো. আখতারুজ্জামান একমাত্র আসামির অনুপস্থিতিতে ওই রায় ঘোষণা করেন। আবুল হোসেন শেরপুর সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের যোগিনীবাগ ভিটাকান্দা এলাকার আব্দুল জুব্বারের ছেলে।

Shamol Bangla Ads

রায়ে একইসাথে অপহরণের দায়ে তাকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে উভয় সাজা একইসাথে চলবে। মামলার শুরু থেকেই আসামি আবুল হোসেন পলাতক রয়েছে।

রায়ের বিষয়টি নিশ্চিত করে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুালের পিপি এ্যাডভোকেট গোলাম কিবরিয়া বুলু জানান, শেরপুর শহরের মোবারকপুর কইনাপাড়া মহল্লার হতদরিদ্র পরিবারের কন্যা ও পার্শ্ববর্তী যোগিনীমুড়া দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেণির শিক্ষার্থী ওই কিশোরীকে ২০১৭ সালের ২১ সেপ্টেম্বর সকাল ১০টায় মাদ্রাসায় যাওয়ার পথে অজ্ঞাতনামা সহযোগীদের নিয়ে সিএনজিতে উঠিয়ে অপহরণ করে আবুল হোসেন। ওই ঘটনায় ২ অক্টোবর আবুল হোসেন, তার বড়ভাই আনোয়ার হোসেন ও বাবা আব্দুল জব্বারকে আসামি করে ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন ভিকটিমের মা।

Shamol Bangla Ads

পরে থানা পুলিশ ভিকটিমকে উদ্ধার করে এবং একই বছরের ১৫ ডিসেম্বর ৩ জনের বিরুদ্ধেই অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা এসআই আনোয়ারুল ইসলাম। ২০২০ সালের ৯ ডিসেম্বর পলাতক প্রধান আসামি আবুল হোসেনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয় এবং অপর ২ সহযোগী আসামিকে অভিযোগের দায় থেকে অব্যাহতি দেয় ট্রাইব্যুনাল। বিচারিক পর্যায়ে মামলার বাদী, ভিকটিম ও তদন্ত কর্মকর্তাসহ ৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়।

Need Ads