ads

শনিবার , ৭ মে ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আহসান উল্লাহ মাস্টারের ১৮ তম মৃত্যুবার্ষিকী আজ

খবর টি পড়েছেন : ৩০৫
আহসান উল্লাহ মাস্টারের ১৮ তম মৃত্যুবার্ষিকী আজ
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্রমিক নেতা, শিক্ষক ও মুক্তিযোদ্ধা আহসান উল্লাহ মাস্টারের ১৮ তম মৃত্যুবার্ষিকী আজ ৭ মে শনিবার। ২০০৪ সালের এই দিনে নোয়াগাঁও এম এ মজিদ মিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে এক সমাবেশে ঘাতকদের গুলিতে নিভে যায় এই বীর সন্তানের জীবন প্রদীপ।

Shamol Bangla Ads

মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ আহসান উল্লাহর পরিবার ছাড়াও জেলা ও উপজেলা আওয়ামী লীগ, জাতীয় শ্রমিক লীগ, টঙ্গী থানা আওয়ামী লীগ, শহীদ আহসান উল্লাহ মাস্টার সঞ্চৃতি পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে কবর জিয়ারত, ফাতেহা পাঠ, কোরআনখানি, কালো ব্যাজ ধারণ, মিলাদ মাহফিল, গণভোজ ও আলোচনাসভা।

আহসান উল্লাহ মাস্টারের ছেলে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেন, বাবার খুনিদের বিচার চাই। যারা বাবাকে দিনদুপুরে প্রকাশ্যে গুলি করে হত্যা করে আমাকে পিতৃহারা করল তাদের ফাঁসির রায় কার্যকর করার দাবি জানাচ্ছি। তিনি বলেন, বাবার আদর্শ নিয়ে রাজনীতি করছি। মানুষের পাশে থেকে এলাকার স্কুল, কলেজ, মাদরাসা ও মানুষকে সেবা করে যাচ্ছি। তেমনি আগামী দিনেও সবার সহযোগিতা নিয়ে এলাকায় উন্নয়নে কাজ করতে চাই।

Shamol Bangla Ads

শহীদ আহসান উল্লাহ মাস্টারের ছোট ভাই গাজীপুর মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মতিউর রহমান মতি বলেন, শহীদ আহসান উল্লাহ মাস্টার ছিলেন সাদামাটা মনের মানুষ। ক্ষমতা বা আর্থিক লোভ কখনোই তার ছিল না। সব সময় ছিল কর্মীবান্ধব নেতা। তিনি বেঁচে থাকাকালীন সময় যত আন্দোলন-সংগ্রাম হয়েছে সেই সব আন্দোলন-সংগ্রামে নেতাকর্মীদের গায়ে একটু আঁচড়ও লাগতে দেননি তিনি। গাজীপুরবাসী অতিদ্রুত আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলার রায় কার্যকরের দাবি জানায়।

আহসান উল্লাহ মাস্টার গাজীপুর-২ আসন থেকে ১৯৯৬ ও ২০০১ সালে সংসদ সদস্য, ১৯৯০ সালে গাজীপুর সদর উপজেলা চেয়ারম্যান এবং ১৯৮৩ ও ১৯৮৭ সালে দুই দফা পূবাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য, শিক্ষক সমিতিসহ বিভিন্ন সমাজসেবামূলক জাতীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন। তিনি শ্রমিক লীগের কার্যকরী সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করেছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ এপ্রিলে দেশে এসেছে ২০০ কোটি ডলার রেমিট্যান্স পরবর্তী সংবাদ নাটোরে দুই বাসের সংঘর্ষে নিহত ৭

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads