ads

সোমবার , ২ মে ২০২২ | ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা যখন ফোন ও ভিডিওবার্তায়

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মে ২, ২০২২ ২:৫১ অপরাহ্ণ

এক সপ্তাহ আগের কথা। রোজার পড়ন্ত বিকেলে নিজের নেতিয়ে পড়া শরীর নিয়ে সময় কাটাতে দিনের পত্রিকা পড়ার এক ফাঁকে হঠাৎ পাশে থাকা মোবাইলে গ্রামীণ ফোনের একটি অপরিচিত নাম্বার থেকে কল আসে। রিসিভ করতেই অপর প্রান্ত থেকে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বণ্ঠ ভেসে উঠে, ‘আসসালামু আলাইকুম, আমি শেখ হাসিনা। বছর ঘুরে আবার এল ঈদুল ফিতর। সকলকে ঈদুল ফিতরের শুভেচ্ছা। এক মাস সিয়াম সাধনার পর এসেছে পবিত্র ঈদুল ফিতর। ঈদুল ফিতর মানে আনন্দ। আসুন ঈদুল ফিতরের আনন্দ সবাই ভাগাভাগি করে নিই। যে যার অবস্থান থেকে ঈদুল ফিতরের মহিমায় উজ্জীবিত হয়ে দেশ ও দেশের মানুষের কল্যাণে আত্মনিয়োগ করি। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, ঈদ মোবারক।’

Shamol Bangla Ads

অনেকেই বোকা ভাবলেও সত্যিকার অর্থে আমি প্রথমে বুঝে উঠতে পারিনি যে, সেটা প্রধানমন্ত্রীর রেকর্ডকৃত কল। যে কারণে আবেগে শিহরিত হয়েই অস্ফুটস্বরে বলে ফেলেছিলাম, ‘মাননীয় প্রধানমন্ত্রী আসসালামু আলাইকুম। আমি শেরপুর থেকে…..।’ কিন্তু পরক্ষণেই সম্বিত ফিরে পাই ও বুঝতে পারি। তবে নিজের মোবাইলে আসা প্রধানমন্ত্রীর কণ্ঠের শুভেচ্ছা বার্তা এটাই বা কম কিসে। ভাগ্যেরও একটা ব্যাপার আছে। গ্রামের বাড়িতে আমার বিষয়টি নিয়ে কিছুটা হাসাহাসি হলেও শেষে সকলেই একমত যে, এটা প্রধানমন্ত্রীর নতুন উদ্যোগ এবং এক্ষেত্রে একই আদর্শের লোক হওয়ায় আমার ক্ষেত্রে আবেগতাড়িত হওয়াটাই স্বাভাবিক। কেবল তাই নয়, তার ৪দিন পর শহরের বাসায় ৭ বছর বয়সী কনিষ্ঠ পুত্র রাফসানের হাতে থাকা তার মার মোবাইলেও যখন একই বার্তা আসে তখন সে শেখ হাসিনার কথা শুনেই দ্রুত ফোনটি তার মাকে দিয়ে দেয়। মূলত: গ্রামীণফোনের একটি নাম্বার থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি রেকর্ডকৃত ঈদ শুভেচ্ছা যাচ্ছে দেশের অগণিত মোবাইল ফোন গ্রাহকদের কাছে। এছাড়া গত ৩ দিন যাবত বাংলাদেশ আওয়ামী লীগের অফিসিয়াল পেইজ থেকেও ঈদের শুভেচ্ছামূলক একটি ভিডিও বার্তা ছড়ানো হচ্ছে।

এবারের ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওই মোবাইল ফোন ও ভিডিও সকল শ্রেণিপেশার মানুষের সাথে ঈদ শুভেচ্ছা বার্তার বিষয়টি এখন বেশ আলোড়িত, এক নতুন চমক। যে কারণে শুভেচ্ছা বার্তা দুটি নানা মহলের পাশাপাশি সাধারণ মানুষের মাঝেও বেশ ইতিবাচক সাড়া ফেলেছে। সেইসাথে উদ্যোগটি পাচ্ছে বেশ প্রশংসা।

Shamol Bangla Ads

বলা বাহুল্য, আমাদের রাষ্ট্রপ্রধান ও সরকারপ্রধান থেকে শুরু করে সংসদে বিরোধীদলীয় নেতাসহ প্রধান প্রধান রাজনৈতিক দলের প্রধানগণ সাধারণত গণমাধ্যমের কল্যাণেই দেশবাসীকে ঈদ শুভেচ্ছা জানিয়ে আসছেন যুগ যুগ থেকে। সেই শুভেচ্ছার বিস্তৃত প্রচারে প্রিন্ট মিডিয়া ও ইলেকট্রনিক মিডিয়ার পাশাপাশি এখন অনলাইন মিডিয়া বা সামাজিক যোগাযোগ মাধ্যমও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

কিন্তু এবার আমাদের সরকারপ্রধান শেখ হাসিনা সেই গতানুগতিক ধারা কাজে লাগানোর পরও এক ধাপ এগিয়ে মুসলিম উম্মাহর বৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উপলক্ষে মোবাইল ফোন ও ভিডিও বার্তায় শুভেচ্ছা জানাচ্ছেন। ডিজিটালাইজেশনের সুবাদে ঘরে ঘরে মোবাইল ফোন ও ইন্টারনেট সুবিধার কল্যাণে কেবল মুসলিম নয়, সকল ধর্মের সকল পেশার মানুষ ভিডিও বার্তায় প্রধানমন্ত্রীর শুভেচ্ছাসহ মোবাইল ফোনে তার কণ্ঠে শুভেচ্ছা শুনে সত্যিই বিস্মিত হচ্ছেন। কেবল তাই নয়, অনেকেই তাতে আবেগাপ্লুত হচ্ছেন, হচ্ছেন উদ্বেলিত। সেইসাথে নিজেদের ভাগ্যবান বলেও ভাবছেন। আর সেজন্য প্রধানমন্ত্রীর এবারের উদ্যোগকে নতুন চমক বলেও ভাবছেন তারা। বিষয়টি নানা মহলে রীতিমতো আলোড়ন সৃষ্টি করেছে।

পর্যবেক্ষক মহলের মতে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে আপাদমস্তক ধারণ করে তারই সুযোগ্য তনয়া শেখ হাসিনা দীর্ঘ সরকার পরিচালনায় অসীম সাহসিকতা, ধৈর্য ও দক্ষতায় নানা ক্ষেত্রে অর্জিত সাফল্যের ধারাবাহিকতায় দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন, দারিদ্রতা বিমোচনসহ অর্থনৈতিক ও উন্নয়ন সূচকে নিয়ে এসেছেন অভাবনীয় সাফল্য। নিজেকে দাঁড় করিয়েছেন বিশ্বের সফল ও সেরা রাষ্ট্রনায়কদের কাতারে। ভিশন-২০২১ অতিক্রম করে এখন ২০৪১’র লক্ষ্য অর্জনে কাজ করছেন।
তারই ধারাবাহিকতায় এবার ঈদে প্রায় ৩৩ হাজার ভূমিহীন ও গৃহহীন পরিবারকে আশ্রয়ণ প্রকল্পের জমিসহ ঘর দিয়েও দেশে বিদেশে রেকর্ড সৃষ্টি করেছেন। কারণ এত বেশি সংখ্যক পরিবারকে একসাথে পুনর্বাসনের নজির পৃথিবীর আর কোথাও নেই। তদুপরি ঈদে হতদরিদ্রদের মাঝে বিনামূল্যে বিশেষ ভিজিএফ’র চালসহ ৩৩৩-’র বদৌলতে খাদ্য সহায়তাও অব্যাহত রেখেছেন।

সত্যিকার অর্থে যার হাত ধরে আমরা স্বাধীন ভূ-খণ্ড ও লাল সবুজের পতাকা পেয়েছি, তার রক্তে গড়া আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের কথা, দেশের উন্নয়নের কথা ভাবার পাশাপাশি গরিব-দুঃখী ও অসহায় মানুষের কথাও ভাবেন। তার সরকারের কল্যাণেই দীর্ঘ ২ বছরের করোনা মহামারির পর এবার আমাদের জাতীয় জীবনে অনেকটাই স্বস্তি ফিরে এসেছে। নাড়ির টানে ঘরমুখী মানুষ এখন অনেকটা সহজে ও নির্বিঘ্নে বাড়ি ফিরছে আনন্দ-উৎসবে মিলতে। কাজেই সকল সফলতার ধারাবাহিকতায় এবার ভিডিও বার্তা ও মোবাইল ফোনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ শুভেচ্ছা নতুন চমক- নতুন বিস্ময় বৈকী। জয়তু শেখ হাসিনা।

লেখক : সম্পাদক-প্রকাশক, শ্যামলবাংলা২৪ডটকম, ভারপ্রাপ্ত সম্পাদক সাপ্তাহিক দশকাহনীয়া, সাবেক সভাপতি, শেরপুর প্রেসক্লাব।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads