ads

সোমবার , ২৫ এপ্রিল ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সেন্ট মার্টিনে লক্ষাধিক ইয়াবাসহ আটক ৭

খবর টি পড়েছেন : ২৩৮
সেন্ট মার্টিনে লক্ষাধিক ইয়াবাসহ আটক ৭
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

সেন্ট মার্টিনে কোস্টগার্ডের অভিযানে অভিনব কায়দায় পাচারকালে ১ লাখ ২ হাজার ইয়াবা বড়িসহ সাত পাচারকারীকে আটক করা হয়েছে। আজ সোমবার দুপুরে বাংলাদেশ কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার লাবিব উসামা আহমাদুল্লাহ্ এ তথ্য নিশ্চিত করেন।

Shamol Bangla Ads

লাবিব উসামা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ সোমবার ভোরে সেন্ট মার্টিন স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট রাইয়ান আলমের নেতৃত্বে পূর্ব দিকের সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে একটি মাছ ধরা নৌকার গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্টগার্ড নৌকাটিকে থামার সংকেত দেয়।

কিন্তু নৌকাটি না থেমে দ্রুত গতিতে পালানোর চেষ্টা করলে কোস্টগার্ড টহল দল ধাওয়া করে থামাতে সক্ষম হয়। পরে নৌকা তল্লাশি করে জালের ভেতর অভিনব কায়দায় লুকানো অবস্থায় ১ লাখ ২ হাজার ইয়াবা বড়িসহ সাত মাদক পাচারকারীকে আটক করা হয়।

Shamol Bangla Ads

লাবিব উসামা আরও বলেন, জব্দ করা ইয়াবা ও পাচারকাজে ব্যবহৃত কাঠের নৌকা এবং আটক পাচারকারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ টিকা নিয়ে টিআইবির রিপোর্ট উদ্দেশ্যপ্রণোদিত : স্বাস্থ্যমন্ত্রী পরবর্তী সংবাদ যানজট কমাতে খুলে দেওয়া হলো গাজীপুরের দুই ফ্লাইওভার

সর্বশেষ - চট্টগ্রাম

Shamol Bangla Ads