ads

সোমবার , ২৫ এপ্রিল ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

টিকা নিয়ে টিআইবির রিপোর্ট উদ্দেশ্যপ্রণোদিত : স্বাস্থ্যমন্ত্রী

খবর টি পড়েছেন : ৩২৫
টিকা নিয়ে টিআইবির রিপোর্ট উদ্দেশ্যপ্রণোদিত : স্বাস্থ্যমন্ত্রী
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

টিআইবির রিপোর্ট প্রত্যাখ্যান করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, টিআইবির রিপোর্ট উদ্দেশ্যপ্রণোদিত। আজ সোমবার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। করোনার টিকা এবং চিকিৎসা বিষয়ক টিআইবি যে প্রতিবেদন প্রকাশ করেছে সেটির বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘দেশের ৭৫% মানুষকে প্রথম ডোজ করোনা টিকা দেওয়া হয়েছে। দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৬৮ শতাংশ এবং বরাদ্দ দেওয়া হয়েছে ৭ শতাংশ মানুষকে। করোনার পরীক্ষা করা হয়েছে দেড় কোটি মানুষকে। হাসপাতালে কোভিড ডেডিকেট শয্যা ছিল ২০ হাজার।’

Shamol Bangla Ads

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘টিকা দেওয়ায় সারা বিশ্বে বাংলাদেশ প্রশংসিত হয়েছে। টিআইবি একটি বিভ্রান্তিমূলক তথ্য প্রকাশ করেছে যা সঠিক নয়।’ জাহিদ মালেক বলেন, ‘দেশে টিকা কেন্দ্র ছিল স্থায়ী ৭৫০টি এবং অস্থায়ী ১ লাখ ৪০ হাজার অথচ টিআইবি ১০৫ টি টিকা কেন্দ্রের তথ্য দিয়ে প্রতিবেদন তৈরি করেছে। তাও টেলিফোনে তথ্য নিয়ে এই প্রতিবেদন তৈরি করেছে তারা। যা মোটেও সঠিক নয়।’

টিআইবি প্রতিবেদনে উল্লেখ করেছে ৪০ লাখ ষাটোর্ধ্ব মানুষ টিকা পায়নি, প্রতিবেদনটির এই তথ্য সঠিক নয় জানিয়ে মন্ত্রী বলেন, ‘কমিউনিটি ক্লিনিক থেকে শুরু করে বিভিন্ন বাড়ি বাড়ি গিয়েছে বিভিন্ন সময়ে কার্যক্রম পরিচালনা করেছে।’

Shamol Bangla Ads

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘করোনার ভ্যাকসিন দিতে গিয়ে ৪০ হাজার কোটি টাকা ব্যয় হয়েছে, এর মধ্যে সরকারের ব্যয় হয়েছে ২০ হাজার কোটি টাকা। সাড়ে ৯ কোটি ভ্যাকসিন বাংলাদেশ সরকার বিনামূল্যে পেয়েছে। এখন বাংলাদেশের অনেক টিকা মজুত আছে। এ সমস্ত টিকা বিশ্বের বিভিন্ন দেশে পাঠানো হচ্ছে যারা অটি কম পেয়েছে।’

Need Ads
পূর্ববর্তী সংবাদ নিউমার্কেটে সহিংসতায় চিহ্নিতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা :… পরবর্তী সংবাদ সেন্ট মার্টিনে লক্ষাধিক ইয়াবাসহ আটক ৭

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads