ads

বৃহস্পতিবার , ২১ এপ্রিল ২০২২ | ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জার্মান রাষ্ট্রদূত বিএনপিকে ‘মিস কোট’ করেছেন : ফখরুল

শ্যামলবাংলা ডেস্ক
এপ্রিল ২১, ২০২২ ৪:০৭ অপরাহ্ণ

বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা, মানবাধিকার ও গণতান্ত্রিক পরিস্থিতি নিয়ে জার্মান রাষ্ট্রদূত আচিন ট্রস্টার বিএনপির বক্তব্য ‘মিস কোট’ করেছেন বলে দাবি দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। ২১ এপ্রিল বৃহস্পতিবার রাজধানীর চন্দ্রিমা উদ্যানে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ দাবি করেন।

Shamol Bangla Ads

গত ১৭ মার্চ বিএনপির সঙ্গে সৌজন্য বৈঠক করেন জার্মান রাষ্ট্রদূত। বৈঠক-পরবর্তী বিএনপির পক্ষ থেকে রাষ্ট্রদূতকে উদ্ধৃত করে দলটির নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের বলেছিলেন, দেশের নির্বাচন, মানবাধিকার ও গণতান্ত্রিক পরিস্থিতি নিয়ে রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা হয়েছে। পরবর্তী সময়ে বৈঠকে বিএনপির সঙ্গে এ ধরনের কোনো আলোচনা হয়নি জানিয়ে বিএনপির বক্তব্য সঠিক ছিল দাবি করে অসন্তুষ্টি জানান জার্মান রাষ্ট্রদূত।

গতকাল বুধবার (২০ এপ্রিল) ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশ-ডিক্যাব আয়োজিত অনুষ্ঠানে জার্মান রাষ্ট্রদূতের কাছে সাংবাদিকরা জানতে চেয়েছিলেন, বিএনপির কোন মন্তব্যে তিনি অখুশি।

Shamol Bangla Ads

জবাবে ট্রস্টার বলেন, `আমাকে উদ্ধৃত করে বলা হয়েছে যে, আমি বাংলাদেশের মানবাধিকার ও গণতান্ত্রিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছি। এটা সত্য নয়। এটা যদি আমার কথা হয়ে থাকে, আমি নিজেই আমার কথা বলতে পারি।’

রাষ্ট্রদূত বলেন, `কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে না জার্মানি। বাংলাদেশের কোনো বিষয়ে হস্তক্ষেপ করার আগ্রহ নেই জার্মানির। বিএনপির সঙ্গে আমার যে বৈঠক হয়েছে, সেখানে বিএনপি নেতারা কেন নির্বাচনে অংশ নেয়নি বা নিতে চায় না সেই বিষয়টি আমাকে ব্যাখ্যা করেছে, এর বেশি কিছু নয়।’

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads