ads

বৃহস্পতিবার , ১৬ ফেব্রুয়ারি ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মেঘালয়ের ৪.৩ মাত্রার ভূমিকম্পে কাঁপল সিলেট

খবর টি পড়েছেন : ২৯২
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

সিলেটের ছাতকে ৪ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। ১৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল ৯টা ৫৬ মিনিটে ছাতকের ১১ কিলোমিটার উত্তর-পূর্বে এ ভূমিকম্প অনুভূত হয়।

Shamol Bangla Ads

মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থার তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির গভীরতা ছিল ৬৪ দশমিক ৮ কিলোমিটার। বিষয়টি নিশ্চিত করেছেন আবহাওয়া অধিপ্তরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা।

ফারজানা সুলতানা বলেন, ‘রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৪ দশমিক ৩। এর কেন্দ্রস্থল ছিল ভারতের মেঘালয় রাজ্য। সিলেটে মৃদু কম্পন অনুভূত হয়েছে।’

Shamol Bangla Ads

জানা গেছে, ভূমিকম্পটি ৪-৫ সেকেন্ড স্থায়ী ছিল। এ সময় সাধারণ মানুষ আতঙ্কে বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় নেমে আসে। তবে সবশেষ পাওয়া তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ এনআইডি যাচাইয়ের মাধ্যমে কাটতে হবে ট্রেনের টিকিট :… পরবর্তী সংবাদ এক মাস পর রামপাল বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন শুরু

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads