ads

শনিবার , ১৬ এপ্রিল ২০২২ | ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জুনের মধ্যে পদ্মা সেতু উদ্বোধনের প্রস্তুতি নিচ্ছি : ওবায়দুল কাদের

শ্যামলবাংলা ডেস্ক
এপ্রিল ১৬, ২০২২ ৮:৩২ অপরাহ্ণ

আগামী জুনের মধ্যে পদ্মা সেতু উদ্বোধনের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সেতুমন্ত্রী বলেন, ‘পদ্মা সেতু প্রায় হয়ে গেছে। জুনের মধ্যে উদ্বোধনের প্রস্তুতি নিচ্ছি। আমি চ্যালেঞ্জ করে বলছি, শতভাগ সততার সঙ্গে পদ্মা সেতুর কাজ হয়েছে। এ সেতুর জন্য কারও কাছ থেকে এক টাকাও ঋণ নিইনি। কোনো বিদেশি ঋণ ছাড়াই আমরা নিজস্ব অর্থায়নে শেখ হাসিনার সোনালি ফসল পদ্মা সেতুর নির্মাণকাজ শেষ করছি।’

Shamol Bangla Ads

শনিবার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে দলের দলের ত্রাণ ও সমাজ কল্যাণ উপকমিটির আয়োজনে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন, ‘আমরা ঋণখেলাপি নই। পঁচাত্তর-পরবর্তীকালে আওয়ামী লীগ ছাড়া সব সরকারই ঋণখেলাপি। আওয়ামী লীগ যে খাতে ঋণ এনেছে, যথাসময়ে ঋণ পরিশোধ করেছে।’ অন্যরা দেশকে ঋণগ্রস্ত করেছে, ঋণের টাকা পরিশোধ করেনি বলেও উল্লেখ করেন তিনি।

Shamol Bangla Ads

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরীর সভাপতিত্বে আরও বক্তব্য দেন সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক সামসুন্নাহার চাঁপা, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায়, কেন্দ্রীয় সদস্য সানজিদা খানম প্রমুখ।

Need Ads
error: কপি হবে না!