ads

বুধবার , ৬ এপ্রিল ২০২২ | ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে র‌্যাবের পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

স্টাফ রিপোর্টার
এপ্রিল ৬, ২০২২ ২:০০ অপরাহ্ণ

শেরপুরে পৃথক অভিযানে ১৫৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪ (জামালপুর-শেরপুর) এর সদস্যরা। ৫ এপ্রিল মঙ্গলবার বিকেলে শ্রীবরদী উপজেলা থেকে ২ জন ও সন্ধ্যায় শেরপুর সদর উপজেলা থেকে ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে শ্রীবরদী উপজেলার ভেলুয়া ইউনিয়নের বারারচর গ্রামের মো. বাবুল মিয়ার ছেলে মো. আসমত আলী (২০) ও পার্শ্ববর্তী ঝগড়ার তিনানীপাড়া গ্রামের মো. রুস্তম আলীর ছেলে মো. আল আমিন (২১) এবং সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের যোগিনীবাগ এলাকার সুরুজ আলীর ছেলে মো. শফিকুল (২৫)। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক আইনের পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। বুধবার সকালে তাদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

Shamol Bangla Ads

র‌্যাব সূত্রে জানা গেছে, ৫ এপ্রিল মঙ্গলবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামানের নেতৃত্বে এবং সহকারী পুলিশ সুপার এমএম সবুজ রানার উপস্থিতিতে শেরপুরের শ্রীবরদী উপজেলার ভেলুয়া ইউনিয়নের ঝগড়ারচর মোদকপাড়া এলাকায় অভিযান চালায় র‌্যাব সদস্যরা। ওইসময় ১২২ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. আসমত আলী ও মো. আল আমিনকে আটক করা হয়। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের আনুমানিক মূল্য প্রায় ৩৭ হাজার টাকা।

অপরদিকে একইদিন সন্ধ্যায় শেরপুর সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের বামনেরচর মোড় এলাকায় অভিযান চালিয়ে ৩৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. শফিকুলকে আটক করে র‌্যাব সদস্যরা।উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য প্রায় ১০ হাজার টাকা।

Shamol Bangla Ads

এ ব্যাপারে র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে র‌্যাব বাদী হয়ে মাদক আইনে পৃথক দুটি মামলা দায়েরসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। তিনি আরও বলেন, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন যাবৎ শেরপুরের বিভিন্ন স্থানে মাদক ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!