শেরপুর জেলা আওয়ামী লীগ ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি, ভাষাসৈনিক ও মুক্তিযুদ্ধের সংগঠক এ্যাডভোকেট আব্দুস ছামাদের ১৫তম মৃত্যুবার্ষিকী আজ বুধবার (৬ এপ্রিল)। ২০০৭ সালের এই দিনে ইহলোক ত্যাগ করেন তিনি।

একজন পরিচ্ছন্ন, সাহসী ও সফল সংগঠক হিসেবে তার পরিচিতি ছিল সর্বজনবিদিত। তিনি ঐতিহ্যবাহী শেরপুর পৌরসভার দু’দফায় নির্বাচিত চেয়ারম্যান ছিলেন।
এদিকে প্রয়াত এ্যাডভোকেট আব্দুস ছামাদের জ্যেষ্ঠ পুত্র জয়েন উদ্দিন মাহমুদ জয় শ্যামলবাংলা২৪ডটকমকে জানান, তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে বুধবার সকালে পারিবারিকভাবে মরহুমের কবর জিয়ারত ও কোরানখানি অনুষ্ঠিত হয়েছে।





