গণমাধ্যমকর্মী আইন (চাকরির শর্তাবলি) ২০২২ এর খসড়া নিয়ে গণমাধ্যম নেতাদের সঙ্গে অনানুষ্ঠানিক মতবিনিময় করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। ৬ এপ্রিল বুধবার বিকেলে সচিবালয়ে নিজ দপ্তরে মতবিনিময় করেন তিনি।

ওইসময় তথ্য ও সম্প্রচার সচিব মো. মকবুল হোসেন, জ্যেষ্ঠ সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরী, মঞ্জুরুল আহসান বুলবুল, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন সভাপতি ওমর ফারুক, মহাসচিব দীপ আজাদ, ঢাকা সাংবাদিক ইউনিয়ন সভাপতি সোহেল হায়দার চৌধুরী, সাধারণ সম্পাদক আকতার হোসেন ও মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠকে আইনের খসড়ার বিভিন্ন দিক নিয়ে বিশদ আলোচনা শেষে মন্ত্রী অংশীজনদের সঙ্গে নিয়ে খসড়াটি পরিমার্জনের নির্দেশনা দেন বলে মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে।




