ads

রবিবার , ৩ এপ্রিল ২০২২ | ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রাশমিকা এবার রণবীর কাপুরের নায়িকা

শ্যামলবাংলা ডেস্ক
এপ্রিল ৩, ২০২২ ৪:১৫ অপরাহ্ণ

বলিউডে দক্ষিণী নায়িকাদের দাপট ক্রমেই বাড়ছে। তাদের মধ্যে রাশমিকা মান্দানার খ্যাতি সবচেয়ে বেশি ছড়িয়ে পড়ছে বলিউড সাম্রাজ্যে। ‘ন্যাশনাল ক্রাশ’ রাশমিকা এখন বলিউডে নিজের জমি পাকাপোক্ত করতে মরিয়া।

Shamol Bangla Ads

‘পুষ্পা: দ্য রাইজ সিনেমা’র পর রাশমিকাকে নতুন ছবিতে সই করানোর জন্য মরিয়া বলিউডের বহু প্রযোজক-পরিচালক। কিছুদিন আগেই ‘মিশন মজনু’র নায়িকা হিসেবে তার নাম ঘোষণা করা হয়েছে। এবার রণবীর কাপুরের নায়িকা হতে চলেছেন দক্ষিণী সুন্দরী।

‘কবীর সিং’ খ্যাত পরিচালক সন্দীপ রেড্ডি ভঙ্গার নতুন ছবি ‘অ্যানিমেল’-এ মুখ্য ভূমিকায় অভিনয় করছেন রণবীর। তার সঙ্গেই দেখা যাবে রাশমিকাকে। শনিবার একথা জানান চলচ্চিত্র সমালোচক তরণ আদর্শ। ২০২৩ সালের ১১ আগস্ট ছবিটি মুক্তি পাওয়ার কথা। রণবীর-রাশমিকা ছাড়াও ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অনিল কাপুর এবং ববি দেওলকে।

Shamol Bangla Ads

আগে খবর ছিল যে, এই ছবিতে বলিউড সুপারস্টার রণবীর কাপুর আর পরিণীতি চোপড়াকে জুটি হিসেবে দেখা যাবে। কিন্তু কিছুদিন ধরে আলোচনা, পরিণীতি এই ছবি থেকে সরে গেছেন। তার পরিবর্তে রাশমিকাকে নেওয়া হয়েছে। এই ছবির মাধ্যমে রণবীর আর রাশমিকা প্রথমবার জুটি বাঁধতে চলেছেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!