ads

বৃহস্পতিবার , ৩১ মার্চ ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রমজানে আদালতের নতুন সময়সূচি

খবর টি পড়েছেন : ২৭১
রমজানে আদালতের নতুন সময়সূচি
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

পবিত্র রমজান উপলক্ষ্যে সুপ্রিমকোর্টের আপিল বিভাগ, হাইকোর্ট বিভাগ ও অধঃস্তন আদালতের সময়সূচি নির্ধারণ করা হয়েছে। আদালত ও অফিসের সময়সূচি নির্ধারণ করে সুপ্রিমকোর্ট প্রশাসন পৃথক বিজ্ঞপ্তি জারি করেছে।

Shamol Bangla Ads

আপিল বিভাগের সূচিতে বলা হয়েছে, পবিত্র রমজানে সাপ্তাহিক ও সরকার ঘোষিত ছুটির দিন ব্যতীত রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত অফিসের কার্যক্রম সকাল সাড়ে ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত চলবে। তবে দুপুর ১টা ১৫ মিনিট থেকে দেড়টা পর্যন্ত বিরতি থাকবে। তবে আপিল বিভাগের কোর্টের সময়সূচি অপরিবর্তিত থাকবে।

হাইকোর্ট বিভাগের সূচিতে বলা হয়েছে, পবিত্র রমজান মাসে রবিবার হতে বৃহস্পতিবার পর্যন্ত আদালতের কার্যক্রম সকাল সাড়ে ১০টা থেকে বিকাল ৩টা ১৫ মিনিট পর্যন্ত চলবে।তবে দুপুর ১টা ১৫ মিনিট থেকে ২টা পর্যন্ত জোহর নামাজের বিরতি থাকবে।

Shamol Bangla Ads

অপরদিকে অফিসের সময়সূচিতে বলা হয়েছে, সকাল ৯টা ১৫ মিনিট থেকে সাড়ে ৩টা পযন্ত অফিস চলবে। তবে দুপুর ১টা ১৫ মিনিট থেকে দেড়টা পর্যন্ত জোহর নামাজের বিরতি থাকবে।

অধঃস্তন আদালতের সূচিতে বলা হয়েছে, পবিত্র রমজান মাসে রবিবার হতে বৃহস্পতিবার পর্যন্ত আদালতের কার্যক্রম সকাল সাড়ে ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত চলবে। তবে দুপুর ১টা ১৫ মিনিট থেকে দেড়টা পর্যন্ত জোহর নামাজের বিরতি থাকবে।

এ ছাড়া অফিসের সময়সূচিতে বলা হয়েছে, সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত অফিস চলবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ডিইউজের নতুন সভাপতি সোহেল হায়দার, সম্পাদক আকতার হোসেন পরবর্তী সংবাদ দেশে প্রতি ৫ জনে একজন উচ্চ রক্তচাপে ভুগছে

সর্বশেষ - আইন-আদালত

Shamol Bangla Ads