ads

বৃহস্পতিবার , ৩১ মার্চ ২০২২ | ১লা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দ্বিতীয় সেশনে খেলায় ফিরল বাংলাদেশ

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ৩১, ২০২২ ৮:৪৭ অপরাহ্ণ

ডারবান টেস্টের প্রথম সেশনে দক্ষিণ আফ্রিকার দাপটের পর দ্বিতীয় সেশনে দারুণভাবে ম্যাচে ফিরেছে বাংলাদেশ। এই সেশনে প্রোটিয়াদের তিন ব্যাটারকে আউট করেছে মুমিনুল হকের দল।

Shamol Bangla Ads

প্রথম সেশনে ২৫ ওভারে বিনা উইকেটে ৯৫ রান করেছিল দক্ষিণ আফ্রিকা। তবে দ্বিতীয় সেশনে এই দাপট ধরে রাখতে পারেনি স্বাগতিকেরা। ৩ উইকেট হারিয়ে ১৬৫ রান তুলে চা বিরতিতে গেছে তারা।

দ্বিতীয় সেশনের শুরুতে দারুণ ব্যাট করতে থাকা ডিন এলগারকে (৬৭) ফিরিয়ে ওপেনিং জুটি ভাঙেন খালেদ আহমেদ। খালেদের গুড লেংথের বলে এলগারের দারুণ এক ক্যাচ নেন লিটন দাস। দলীয় ১১৩ রানের প্রথম উইকেট হারায় প্রোটিয়ারা। সঙ্গী হারিয়ে বেশিক্ষণ টিকতে পারেননি সারেল এরউই (৪১)। মিরাজের বলে বোল্ড হয়ে ফেরেন এই ওপেনার।

Shamol Bangla Ads

এরপর উইকেট পেতে পারতেন তাসকিনও। কিন্তু রিভিউ না নিয়ে সুযোগ হারান এই পেসার। তাসকিন না পারলেও কেগান পিটারসেনকে ঠিকই ফিরিয়েছে বাংলাদেশ। মিরাজের দারুণ এক থ্রুতে রান আউট হয়েছেন পিটারসেন। এরপর দ্বিতীয় সেশনের বাকি সময় ভালোভাবেই কাটিয়ে দেয় দক্ষিণ আফ্রিকা। টেম্বা বাভুমা ২২ ও রিকেলটন ১১ রানে অপরাজিত আছেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!