ads

বৃহস্পতিবার , ৩১ মার্চ ২০২২ | ১লা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

তরঙ্গ বরাদ্দ দিয়ে বিটিআরসির আয় ১০ হাজার ৬৪৫ কোটি টাকা

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ৩১, ২০২২ ৯:৫৪ অপরাহ্ণ

মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠানগুলোকে এ যাবৎকালের সবচেয়ে বেশি ১৯০ মেগাহার্টজ তরঙ্গ বরাদ্দ দিয়েছে বিটিআরসি। এতে সংস্থাটির আয় হয়েছে ১০ হাজার ৬৪৫ কোটি টাকা। সবচেয়ে বেশি ৬০ মেগাহার্টজ করে তরঙ্গ কিনেছে গ্রামীণফোন এবং রবি। এর মাধ্যমে মোবাইল অপারেটরদের গ্রাহক সেবা আরো উন্নত হবে বলে আশা বিটিআরসির।

Shamol Bangla Ads

দুই দশমিক তিন এবং দুই দশমিক ছয়-এই দুই ব্যান্ডের সর্বমোট ২২০ মেগাহার্টজ তরঙ্গ বিক্রির লক্ষ্য নিয়ে এই নিলামের আয়োজন করে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। নিলামে ভিত্তিমূল্যের চেয়ে ৫ লাখ ডলার বেশি অর্থাৎ ৬৫ লাখ ডলার দাম উঠে প্রতি মেগাহার্টজ তরঙ্গের।

নিলামে গ্রামীণফোন এবং রবি সমান ৩০ মেগাহার্টজ করে তরঙ্গ কিনে নেয়। এতে তাদের প্রত্যেকের খরচ হয় প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকা। ৪০ মেগাহার্টজ তরঙ্গ কিনতে বাংলালিংক ব্যয় করেছে ২ হাজার ২৪০ কোটি টাকা। ১ হাজার ৬৮০ কোটি টাকায় ৩০ মেগাহার্টজ তরঙ্গ বরাদ্দ পেয়েছে টেলিটক। সবমিলে তরঙ্গ বিক্রি করে বিটিআরসির আয় হয়েছে ১০ হাজার ৬৪৫ কোটি টাকা। সংস্থাটি বলছে এর মাধ্যমে নেটওয়ার্ক সম্প্রসারণে তরঙ্গ সংকট অনেকটাই কেটে যাবে। উন্নত হবে সেবার মান।

Shamol Bangla Ads

বিটিআরসি জানিয়েছে, এই তরঙ্গ ফোরজি এবং ফাইবজি উভয় ক্ষেত্রেই ব্যবহার করা যাবে। আর অবিক্রীত থাকা ৩০ মেগাহার্টজ তরঙ্গ পরবর্তীতে চাইলে কিনতে পারবে যেকোন অপারেটর।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!