ads

বৃহস্পতিবার , ৪ অক্টোবর ২০১৮ | ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

উন্নয়ন মেলা ॥ শেরপুরে গণপূর্ত বিভাগের স্টলে প্রতিদিন থাকছে ক্যুইজ প্রতিযোগিতা

শ্যামলবাংলা ডেস্ক
অক্টোবর ৪, ২০১৮ ৮:০৫ অপরাহ্ণ

Shamol Bangla Ads

জুবাইদুল ইসলাম, শেরপুর ॥ শেরপুরে ৩ দিনব্যাপী আয়োজিত ৪র্থ জাতীয় উন্নয়ন মেলায় গণপূর্ত বিভাগের স্টলে প্রতিদিনই থাকছে বিশেষ ক্যুইজ প্রতিযোগিতা। ৪ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যায় প্রথম দিনের ক্যুইজ শেষে লটারির মাধ্যমে সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। এতে প্রথম পুরস্কার লাভ করেছেন জিসান, দ্বিতীয় পুরস্কার পেয়েছেন মিজানুর রহমান ও তৃতীয় পুরস্কার পেয়েছেন মিনারুল ইসলাম।
গণপূর্ত বিভাগের সহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন জানান, সরকারের ৯ বছরে দেশের উন্নয়ন কাজের পাশাপাশি শেরপুরে বাস্তবায়িত বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কার্যক্রম তুলে ধরা হচ্ছে মেলায়। এছাড়া মেলার দর্শনার্থীদের মাঝে বিশেষ ক্যুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এতে অংশ নিচ্ছেন স্কুল-কলেজের শিক্ষার্থীসহ সাধারণ দর্শনার্থীরাও। আর অংশগ্রহণকারীদের মাঝে সঠিক উত্তরদাতাদের বাছাই করে তাদের মধ্য থেকে লটারির মাধ্যমে বিজয়ী নির্ধারণ করা হচ্ছে। মেলা চলাকালে প্রতিদিনই ওই ক্যুইজ প্রতিযোগিতা চলবে।

Need Ads
error: কপি হবে না!