ads

সোমবার , ২৮ মার্চ ২০২২ | ১লা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

স্থানীয় উন্নয়নে সকলকে একযোগে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ২৮, ২০২২ ৫:৩৪ অপরাহ্ণ

উন্নয়নের সুফল জনগণের কাছে পৌঁছে দিতে জনপ্রতিনিধি, সরকারি কর্মচারী ও স্থানীয় জনসাধারণকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। তিনি রবিবার রাতে মিঠামইন উপজেলার রাষ্ট্রপতি আবদুল হামিদ অডিটোরিয়ামে গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময়কালে এ আহ্বান জানান। রাষ্ট্রপতি হাওর এলাকার আইন-শৃঙ্খলা পরিবেশ রক্ষায় সচেতন হওয়ার জন্য সবাইকে তাগিদ দেন। রাষ্ট্রপতি মাদকমুক্ত পরিবেশ এবং বাল্যবিবাহ রোধে এলাকার সচেতন মানুষসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বাড়ানোরও নির্দেশ দেন।

Shamol Bangla Ads

তিনি জনপ্রতিনিধি বিশেষ করে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবং সদস্যদের উদ্দেশে বলেন, আপনারা বিচারের নামে কখনো অবিচার করবেন না। জনগণ যাতে আপনাদের ওপর আস্থা রাখতে পারে সে রকম কাজ করবেন।

এলাকায় চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কার্যক্রম এবং নতুন উন্নয়ন প্রকল্পের কার্যক্রম প্রসঙ্গে তিনি বলেন, উন্নয়ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের ক্ষেত্রে জনস্বার্থকে অগ্রাধিকার দিতে হবে। হাওর এলাকার উন্নয়ন দেশের অন্যান্য এলাকার চেয়ে ভিন্ন ও জটিল। তাই আমাদের উন্নয়ন চাহিদা অনেক এবং ইচ্ছে করলে সকল চাওয়া পাওয়া পূরণ করা সম্ভব হয়না।

Shamol Bangla Ads

রাষ্ট্রপ্রধান বলেন, হাওর এলাকার অবকাঠামো, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন খাতে উন্নয়ন প্রক্রিয়ার যথেষ্ট অগ্রগতি হয়েছে। এলাকার জনস্বার্থ বিবেচনায় অগ্রাধিকার ভিত্তিতে উন্নয়ন চাহিদা পূরণে পদক্ষেপ নেয়ারও আশ্বাস দেন।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন রেজওয়ান আহমেদ তৌফিক এমপি, মিঠামইন উপজেলা পরিষদের চেয়ারম্যান আছিয়া আলম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুল হক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সমীর কুমার বৈষ্ণব, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম সিদ্দিকী, মিঠামইন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. শাহজাহান মিয়া, অধ্যাপক ডাক্তার সোহেল রেজা চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান, প্রচার সম্পাদক মোহাম্মদ মঈনউদ্দীন এবং মিঠামইন ইউনিয়নের চেয়ারম্যান শরীফ কামাল প্রমুখ।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!