ads

শনিবার , ১৯ মার্চ ২০২২ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জামালপুরে পৃথক ঘটনায় দুইজনের অপমৃত্যু

মো. শাহ জামাল, জামালপুর
মার্চ ১৯, ২০২২ ৭:৩২ অপরাহ্ণ

জামালপুরের সরিষাবাড়ীতে পৃথক দুটি ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। শারীরিক অসুস্থতা সইতে না পেরে গৃহবধূ রাশেদা বেগম (৪০) ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে। অপরদিকে বিদ্যুৎস্পৃষ্টে এরশাদ আলী (২৮)’র মৃত্যু হয়েছে।

Shamol Bangla Ads

স্থানীয়দের বরাত দিয়ে আওনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেল্লাল হোসেন জানান, স্থল গ্রামের আরজু মিয়ার স্ত্রী রাশেদা বেগম ছয়মাস আগে পর পর দুইবার ব্রেনস্ট্রোক করেন। এরপর থেকে তিনি শয্যাশায়ী হয়ে পড়ায় অযত্ন ও পারিবারিক অবহেলা বেড়ে যায়। পরিবারের সাথে অভিমান করে শুক্রবার বিকেলে তিনি সবার অজান্তে বসত ঘরের ধর্ণার সাথে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁসিতে আত্মহত্যা করেন।

অপরদিকে শুক্রবার রাতে পঞ্চাশী গ্রামের মৃত মোতালেব মিয়ার ছেলে এরশাদ বাড়ির পাশে পুকুর থেকে বৈদ্যুতিক মোটর লাগিয়ে পানি সেচ দিতে যান। এসময় সে মোটরের বৈদ্যুতিক তারে জড়িয়ে পুকুরের পানিতে পড়েন। গুরুতর আহত অবস্থায় পরিবারের লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

Shamol Bangla Ads

এ ব্যাপারে তারাকান্দি পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ (পরিদর্শক) আব্দুল লতিফ জানান, শনিবার (১৯ মার্চ) সকালে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ।

Need Ads
error: কপি হবে না!