ads

শনিবার , ১৯ মার্চ ২০২২ | ১লা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ভারতে প্রশংসিত বাঁধন

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ১৯, ২০২২ ৮:০৩ অপরাহ্ণ

ভারতের কেরালা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী ছবি হিসেবে প্রদর্শিত হলো আজমেরী হক বাঁধন অভিনীত ‘রেহানা মরিয়ম নূর’। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঁধন নিজেও। ১৯ মার্চ রবিবার উৎসবের অফিশিয়াল ফেসবুক পেজে বাঁধনের সেই ছবি শেয়ার করা হয়েছে। জানানো হয়েছে তাঁর অভিনয়ের প্রশংসা।

Shamol Bangla Ads

বলা হয়েছে, ‘নিখুঁত আজমেরী হক! কেরালা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ওপেনিং ফিল্মের এই অভিনেত্রী সবাইকে মুগ্ধ করেছেন।’ বাঁধন জানান, গতকাল (শুক্রবার) বিকেলে ভারতে পৌঁছেছেন এই অভিনেত্রী। গতকাল ওপেনিং ডে ছিল। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওখানকার প্রধানমন্ত্রীসহ ভারতের গণ্যমান্য অনেক সাংস্কৃতিক ব্যক্তিত্ব। প্রথমদিনই বাংলাদেশের ‘রেহানা মরিয়ম নূর’ সিনেমাটি দেখানো হয়েছে। প্রায় তিন হাজারের মতো দর্শক সিনেমাটি দেখেছেন।

বাঁধন বলেন, ‘ওখানে অনেক সমালোচকরা এসেছেন, পরিচালকরা এসেছেন; তারা সবাই আমাদের সিনেমাটি দেখেছেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমার যেটা ভালো লেগেছে, ওখানকার দর্শক। আমি বলব একটা ম্যাজিক্যাল অডিয়েন্স আমি দেখলাম। চুপ করে, মোবাইলের শব্দ নাই, কোনো কানাঘুষা নাই, কোনো কথা নাই, কোনো উঠে যাওয়া নাই। সবাই সিনেমাটি উপভোগ করেছেন। অনেকেই আমার কাছে এসে সিনেমাটির প্রশংসা করেছেন।’

Shamol Bangla Ads

৮ দিনব্যাপী কেরালা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আরও দুই দিন দেখানো হবে ‘রেহানা মরিয়ম নূর’। আগামী ২১ মার্চ ঠাকুর থিয়েটারে ও ২৩ মার্চ অজান্তা থিয়েটারে সিনেমাটির দুটি শো আছে বলে জানানো হয়েছে উৎসবের অফিশিয়াল ফেসবুক পেজে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!