ads

বৃহস্পতিবার , ১৭ মার্চ ২০২২ | ১লা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

লিলকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে চেলসি

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ১৭, ২০২২ ১:৪২ অপরাহ্ণ

দুই অর্ধে দুই গোল করে লিলকে আবার হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালে উঠে গেল চেলসি। ১৬ মার্চ বুধবার রাতে শেষ ষোলোর ফিরতি লেগে প্রতিপক্ষের মাঠে ২-১ ব্যবধানে জিতে দুই লেগ মিলিয়ে ৪-১ গোলের অগ্রগামিতায় শেষ আটে পা রাখে শিরোপাধারীরা। প্রথম লেগে ২-০ গোলে জিতেছিল টমাস টুখেলের দল।

Shamol Bangla Ads

প্রথমার্ধে চেলসির আক্রমণে একদমই ধার ছিল না। গোলের উদ্দেশ্যে শটই নিতে পারছিল না তারা। এর মাঝেই নিজেদের ঘরের মাঠে ৩৮ মিনিটের মাথায় লিড নিয়েছিল লিলে। ডি-বক্সে হ্যান্ডবল করেন জর্জিনহো। ফলে পেনাল্টি পায় স্বাগতিকরা। দলকে এগিয়ে দেন বুরাক ইলমাজ। তবে বিরতির আগেই সমতা ফেরান ক্রিশ্চিয়ান পুলিসিচ।

দ্বিতীয়ার্ধে জয়সূচক গোলের জন্য ২৬ মিনিট অপেক্ষা করতে হয়েছে চেলসিকে। ম্যাচের ৭১ মিনিটের মাথায় ম্যাসন মাউন্টের ক্রস থেকে আসা বলে ভলি মেরে জালের ঠিকানা খুঁজে নেন সিজার এজপিলিকুয়েতা। এতেই নিশ্চিত হয় জয় এবং কোয়ার্টারের টিকিট।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!