ads

মঙ্গলবার , ১৫ মার্চ ২০২২ | ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রেণিকক্ষে পুরোদমে ক্লাস শুরু

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ১৫, ২০২২ ১:৪২ অপরাহ্ণ

আজ মঙ্গলবার (১৫ মার্চ) থেকে শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণিকক্ষে পুরোদমে পাঠদান শুরু হয়েছে। করোনার কারণে ২ বছর পর প্রাক-প্রাথমিকেও শ্রেণিকক্ষে ক্লাস শুরু হয়েছে। ১৪ মার্চ সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের অধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানে পুরোদমে ক্লাস শুরু করতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে নির্দেশনা জারি করা হয়েছে।

Shamol Bangla Ads

নির্দেশনায় বলা হয়, করোনা ভাইরাসজনিত রোগের বিস্তার কমে যাওয়ায় পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ বিভাগের আওতাধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানে যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে শ্রেণিকক্ষে নিয়মিত পাঠদান ১৫ মার্চ থেকে অব্যাহত থাকবে।

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ১৫ মার্চ থেকে পুরোদমে ক্লাস শুরুর বিষয়টি আগেই জানিয়েছিলেন। চলতি বছরের শুরুতে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ায় ২১ জানুয়ারি দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে সরকার।

Shamol Bangla Ads

সংক্রমণ কিছুটা কমলে ২২ মার্চ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হয়। সেদিন থেকে সীমিত সংখ্যক ক্লাস নেওয়া হচ্ছে। তবে প্রাথমিক বিদ্যালয়ে সশরীর ক্লাস শুরু হয় গত ২ মার্চ। এছাড়া ১৫ মার্চ থেকে প্রাক-প্রাথমিকের শিক্ষার্থীদের সশরীরে ক্লাস শুরু হয়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!