ads

সোমবার , ১৪ মার্চ ২০২২ | ১লা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ময়মনসিংহে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ১৪, ২০২২ ১:৪৬ অপরাহ্ণ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে মো. নোমান মিয়া (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৪)। নোমান মিয়া জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার কাকনহাটি গ্রামের মো. নুরুজ্জামানের ছেলে। ১৩ মার্চ রবিবার সন্ধ্যার পর র‍্যব-১৪ এর কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে ওই তথ্য জানানো হয়। এর আগে ওই দিন সকাল সাড়ে ১০ টার দিকে রাজধানীর রামপুরা থানার বনশ্রী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

Shamol Bangla Ads

এ ব্যাপারে র‍্যাব-১৪ ময়মনসিংহ কার্যালয়ের কোম্পানি কমান্ডার মেজর আখের মুহম্মদ জয় বলেন, গত ৬ মার্চ জেলার ঈশ্বরগঞ্জে ১৪ বছরের এক কিশোরীকে ফুসলিয়ে বন্ধুর বাড়িতে নিয়ে ধর্ষণ করে নোমান মিয়া। এ ঘটনার পর বিষয়টি জানাজানি হলে কিশোরীর বাবা গত ১০ মার্চ ঈশ্বরগঞ্জ থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। এর পর র‍্যাব-১৪’র একটি দল অভিযান চালিয়ে নোমানকে গ্রেফতার করে। এ মামলার অপর আসামিকেও গ্রেফতারের জন্য অভিযান চলছে। নোমানকে ঈশ্বরগঞ্জ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!